ফাইনালে চট্টগ্রামকে ১৫৬ রানের টার্গেট দিলো জেমকন খুলনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২০, ১৮:৫৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১৯:০৭

মাহমুদউল্লাহর সঙ্গে ইমরুল কায়েস (ফাইল ছবি) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে জেমকন খুলনা। অধিনায়ক মাহমুদউল্লাহর হাফসেঞ্চুরিতে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৫৫ রান। শেষ ৫ ওভারে মাহমুদউল্লাহর ঝড়ে খুলনার স্কোরবোর্ডে জমা পড়ে ৪১ রান। টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচেই টপ অর্ডারের ব্যর্থতায় কঠিন পরিস্থিতে পড়তে হয়েছিল খুলনাকে। ফাইনালেও এর ব্যতিক্রম হয়নি।

শুক্রবার (১৮ ডিসেম্বর) গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে খুলনা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল জিততে চট্টগ্রামকে করতে হবে ১৫৬ রান।

শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং পাওয়া খুলনা শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ইনিংসের প্রথম বলে ওপেনার জহুরুল মিডঅফে ক্যাচ দিয়ে বিদায় নেন। শূন্য রানে উইকেট হারানো খুলনা পুরো ইনিংস জুড়েই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। চতুর্থ উইকেটে কেবল আরিফুলকে সঙ্গে নিয়ে মাহমুদউল্লাহ তাদের ইনিংসের সবচেয়ে বড় জুটি গড়ে। এর আগে ইমরুল ৮ বলে ৮ এবং জাকির হাসান ২০ বলে ২৫ রান করে আউট হয়েছেন। এরপর আরিফুল ২৩ বলে ২১ রানের ইনিংস খেলে বিদায় নিলে মাহমুদউল্লাহ-আরিফুলের ৪০ রানের জুটি ভাঙে।

এক চার ও এক ছক্কায় ভালো শুরু পাওয়া শুভাগত হোমও ইনিংসটি বড় করতে পারেননি। শরিফুলের বলে লংঅনে ক্যাচ দিয়ে বিদায়ের আগে ১২ বলে ১৫ রান করেন এই অলরাউন্ডার। এদিকে এক প্রান্ত আগলে রাখা মাহমুদউল্লাহ টুর্নামেন্টের প্রথম হাফসেঞ্চুরি তুলেছেন। শরিফুলকে স্কুপ করে চারের সাহায্যে হাফসেঞ্চুরির কোটা পূর্ণ করেন এই অলরাউন্ডার। তার ব্যাটের ওপর ভর করে খুলনা ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে। ইনিংসের শেষ ওভারে সৌম্যকে ২ চার ও এক ছক্কায় মাহমুদউল্লাহ তোলের ১৭ রান। নয়তো খুলনার ইনিংস দেড়শ’র নিচেই আটকে যেত! মাহমুদউল্লাহ ৪৮ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন।

চট্টগ্রামের বোলারদের মধ্যে নাহিদুল ১৯ রানে দুটি এবং শরিফুল ৩৩ রানে দুটি উইকেট নেন। এছাড়া মোস্তাফিজ ও মোসাদ্দেক একটি করে উইকেট নিয়েছেন।

 

/আরআই/আইএ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান