করোনায় আক্রান্ত বিপ্লব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২০, ১৩:১০আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৬:১১

বিপ্লব ভট্টাচার্য্য। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের গোলকিপিং কোচ বিপ্লব ভট্টাচার্য্য। ফেডারেশন কাপকে সামনে রেখে শিষ্যদের ভালোই অনুশীলন করাচ্ছিলেন সাবেক এই তারকা। কিন্তু ঘরোয়া ফুটবলের শুরুতেই তার থাকা অনিশ্চিত করে দিয়েছে করোনা। কোভিড পজিটিভ হওয়ায় এখন দলের অনুশীলনে থাকতে পারছেন না। গত রবিবার করোনা পরীক্ষা করে মঙ্গলবার জানতে পেরেছেন তার ফল পজিটিভ। ফলে সাবেক এই গোলকিপার বাসায় এখন আইসোলোশনে আছেন।

বাংলা ট্রিবিউনকে বিপ্লব ভট্টাচার্য্য বলেছেন তার মাঝে কোনও লক্ষণ নেই, ‘করোনা পজিটিভ হলেও আমার কোন লক্ষণ নেই। আমি এখন পর্যন্ত ভালো আছি। তবে কোনও ঝুঁকি নিচ্ছি না। বাসায় আলাদাভাবে বিশ্রামে আছি।’

তিনি আরও যোগ করেছেন, ‘দিন কয়েকের মধ্যে আবারও পরীক্ষা করবো। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে দলের অনুশীলনে যোগ দিতে পারবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম