রিয়ালে ফিরলেন ক্যাসিয়াস

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২০, ১৫:৪২আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৬:২৩

ইকার ক্যাসিয়াস।

ইকার ক্যাসিয়াসের সব প্রথমের সাক্ষী রিয়াল মাদ্রিদ। ৫ বছর পর সেই মাদ্রিদেই আবার ফিরেছেন ফুটবলকে বিদায় বলে দেওয়া স্প্যানিশ এই গোলকিপার। রিয়ালে তাকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। সাবেক এই গোলকিপার মাদ্রিদ ফাউন্ডেশনে যোগ দিয়েছেন মহা পরিচালকের সহকারী হিসেবে।

২০১০ বিশ্বকাপ জয়ী ক্যাসিয়াসের বেড়ে ওঠা এই রিয়াল মাদ্রিদেই। যুব দল থেকে প্রথমবার রিয়ালের মূল দলে তার অভিষেক ১৯৯৯ সালে। এর পর এই ক্লাবের হয়েই ২০১৫ সাল পর্যন্ত অর্জন করেছেন ক্যারিয়ারের সবকিছু। তিনটি চ্যাম্পিয়নস লিগ ও ৫ বার লা লিগাসহ শিরোপা জিতেছেন ১৯টি! সেখান থেকে পোর্তোতে যোগ দেওয়া ক্যাসিয়াস গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন ২০১৯ সালের মে মাসে। অনুশীলনের সময় হার্ট অ্যাটাক হয়েছিল তার। যার ফলশ্রুতিতে ওই বছরের আগস্টেই বিদায় বলে দেন ফুটবলকে।  

রিয়াল জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে, ইকার ক্যাসিয়াস মাদ্রিদ ফাউন্ডেশনে যোগ দিয়েছেন মহাপরিচালকের সহকারী হিসেবে।’ অবশ্য এই ভূমিকায় তার দায়িত্বের বিস্তৃতি কতটুকু সেটি জানায়নি রিয়াল। তবে রিয়াল মাদ্রিদ তাকে সম্মান জানিয়েছে যথাযথভাবে, ‘ক্যাসিয়াস আমাদের রিয়াল মাদ্রিদ লিজেন্ড। আমাদের ইতিহাসের সেরা গোলকিপার। যিনি সব সময়ই ক্লাবের মান-মর্যযাদাকে মূল্য দিয়েছেন।’

ক্যাসিয়াসের কাজের বিস্তৃতি না জানালেও সেটি যে ফুটবলের উন্নয়নের সঙ্গেই সম্পৃক্ত সেটি বোঝা যাচ্ছে ভালোভাবে। এই ফাউন্ডেশন ফুটবলীয় কার্যক্রমেই নিজেদের জড়িত রেখেছে সব সময়। এছাড়া সম্প্রতি তারা চীনের যুব খেলোয়াড়দের ইন্টার্নশিপের জন্য ফান্ডিং যোগাড় করে দিয়েছে। স্পোর্টস সাইকোলজি নিয়ে আয়োজন করেছে বিভিন্ন ওয়ার্কশপও। সেই ফাউন্ডেশনে যুক্ত হতে পেরে ক্যাসিয়াস নিজেও খুব গর্বিত, ‘ঘরে ফিরতে পেরে সত্যিই গর্ব হচ্ছে। এখন প্রবল উৎসাহ ও উদ্দীপনা নিয়েই নতুন চ্যালেঞ্জে নিজেকে যুক্ত করবো। আপনাদের শুভকামনার জন্য ধন্যবাদ।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম