‘মোহামেডানকে হারানোর স্বাদই আলাদা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২০, ২১:৪২আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২১:৪৫

সংবাদ সম্মেলনে মাইক্রোফোন হাতে উচ্ছ্বসিত মারিও লেমস                                 -বাফুফে সংবাদ সম্মেলনে মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ শন লেনকে বিষন্ন দেখালো। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে তার দল যে বড় ব্যবধানে হেরেছে। ফেডারেশন কাপে নিজেদের শুরুর ম্যাচে ৩-০ গোলে জিতেছে আবাহনী লিমিটেড। ‘ডার্বি’ ম্যাচ জিতে আকাশি-নীল দলের পর্তুগিজ কোচ মারিও লেমসের ভালো লাগা একটু বেশিই। তিনি তো বলেই দিলেন, ‘মোহামেডানকে হারানোর স্বাদটাই অন্যরকম। কেননা তারা যে চিরপ্রতিদ্বন্দ্বী। পৃথিবীর সব জায়গায় ডার্বি ম্যাচের গুরুত্ব অন্যরকম।’

বৃহস্পতিবার তিন গোলের দুটি করেছেন জুয়েল রানা। অন্যটি করেছেন আফগান ডিফেন্ডার মাসিহ সাইগানি। পুরো ম্যাচে আবাহনী মূলত সেট-পিস থেকে সুযোগগুলো কাজে লাগিয়েছে। ম্যাচের গতি বদলে গেছে এতেই। মোহামেডান কোচ শন লেনও বললেন তাই, ‘সেট-পিস থেকে গোল করেছে ওরা। সেট-পিসই ম্যাচের গতি পরিবর্তন করে দিয়েছে। এ ছাড়া আমার দল খারাপ করেনি। আশা করছি পরের ম্যাচ জিতে নকআউট পর্বে যেতে পারবো।’

 আবাহনীর কোচ লেমস মনে করছেন সেট-পিস তথা লম্বা থ্রো-ইন কিংবা কর্নার এগুলো খেলারই অংশ,‘আমার দল ভালো খেলেছে। সেটপিস থেকে গোল এসেছে। এটা তো ভালো দিক। আমরা সুযোগ পেয়ে গোল করেছি। মাসিহ অনেক ভালো খেলেছে। জুয়েলসহ অন্যরাও নিজেদের খেলাটা খেলতে পেরেছে।’ 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক