‘বিপথগামী’ সমর্থকদের বিরুদ্ধে মোহামেডানের জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২০, ২২:৫৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২২:৫৯

মোহামেডান ফুটবল দল বৃহস্পতিবার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে তিন গোলে ম্যাচ হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে ক্লাবে ফেরার পর এক দল 'বিপথগামী' সমর্থক খেলোয়াড়দের দিকে ইট ছোড়ে। সঙ্গে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি তো ছিলই। এমন অভিযোগ জানিয়ে মতিঝিল থানায় রাতেই সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ক্লাবটির ফুটবল টিম লিডার আবু হাসান চৌধুরী প্রিন্স। জিডির কপি

ডায়েরিতে আব্দুল কুদ্দুসসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামোল্লেখ করা হয়েছে। শুক্রবার প্রিন্স বাংলা ট্রিবিউনকে এ প্রসঙ্গে বলেন, 'আমরা তো ক্লাবকে ভালো করার চেষ্টা করছি। আমাদের এই তরুণ দল আবাহনীর সঙ্গে লড়াই করার চেষ্টা করেছে। তারপরও ম্যাচ হেরেছে। কিন্তু এই বলে তো আপনি বড় ইটের টুকরো খেলোয়াড়দের দিকে মারতে পারেন না। বলতে গেলে অল্পের জন্য আমার বিদেশি খেলোয়াড়সহ অন্যরা বেঁচে গেছে। তাই বাধ্য হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েছি। একজনকে আমরা চিনতে পেরেছি। অন্যরাও চিহ্নিত। আমরা চাই সবকিছু ঠিকভাবে চলুক।' 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম