মেসিকে হারিয়ে একবিংশ শতাব্দীর সেরা ফুটবলার রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২০, ১১:১৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১১:২৬

পুরস্কার হাতে রোনালদো। এবারের ফিফা দ্য বেস্ট থেকে খালি হাতে ফিরেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে তাকে বড় সম্মানে ভূষিত করেছে গ্লোব সকার অ্যাওয়ার্ড। একবিংশ শতাব্দীর সেরা ফুটবলার হিসেবে তারা নির্বাচন করেছে পর্তুগিজ যুবরাজকে।

রবিবার দুবাইয়ের একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জুভেন্টাস ফরোয়ার্ডের হাতে পুরস্কার ‍তুলে দিয়েছে গ্লোব সকার। তিনি হারিয়েছেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। এই পুরস্কার ঘোষণায় বিবেচনায় নেওয়া হয়েছে ২০০১ থেকে ২০২০ সময়ের পারফরম্যান্সকে।

এই সময়ে অনেক কিছুই জিতেছেন রোনালদো। স্পেন, ইংল্যান্ড ও ইতালিয়ান লিগগুলোতে জিতেছেন শিরোপা। তার সঙ্গে পর্তুগালের হয়ে জিতেছেন ইউরো। তার মতো একবিংশ শতাব্দীর সেরা কোচ নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা।

তাই বলে ফিফা দ্য বেস্ট হওয়া বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবের্ত লেভানদোভস্কি খালি হাতে ফিরেছেন এমন নয়। তাকেও ২০২০ সালের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে নির্বাচন করেছে গ্লোব সকার। বায়ার্নকে ট্রেবল জেতাতে বিশাল অবদান ছিল তার। বর্ষসেরা কোচ হয়েছেন বায়ার্নের কোচ হানসি ফ্লিকও।

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ পেয়েছে শতাব্দীর সেরা ক্লাবের সম্মাননা। আর বায়ার্ন হয়েছে বর্ষসেরা ক্লাব।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম