স্থগিত হওয়া শ্রীলঙ্কা সফর এপ্রিলে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২০, ১৮:০৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৮:০৮

স্থগিত হওয়া শ্রীলঙ্কা সফর এপ্রিলে? কোয়ারেন্টিন জটিলতায় নির্ধারিত সময়ে শ্রীলঙ্কা সফর হয়নি বাংলাদেশের। সূচি চূড়ান্ত হওয়ার পরও বাতিল হয়ে যায় সফর। তবে আলোর মুখ দেখতে যাচ্ছে সিরিজটি। সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ভাবছে বিসিবি।

আজ (সোমবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সফরটি এই মুহূর্তে এপ্রিলকে টার্গেট করে করা হচ্ছে। এই সময় দুই দলের জন্য ফাঁকা সময় রয়েছে। আমরা এপ্রিলকে লক্ষ্য করেই কাজ করছি।’

টেস্টের সঙ্গে অন্য কোনও ফরম্যাট যুক্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা, এমন প্রশ্নে বিসিবির প্রধান নির্বাহীর উত্তর, ‘আমাদের যখন আলোচনা হয়েছে, তখন টেস্ট চ্যাম্পিয়নশিপের কমিটমেন্ট অনুযায়ী আমরা শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ম্যাচ খেলবো। তার সঙ্গে যদি অন্যকিছু যুক্ত করা সম্ভব হয়, তাহলে অবশ্যই যুক্ত করে নেবো। কিন্তু কমপক্ষে দুটি টেস্ট আমরা খেলবো।’

শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে গত ১৯ জুলাই ক্রিকেটাররা ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করেছিলেন। অনিশ্চয়তা মাথায় নিয়ে ২০ সেপ্টেম্বর কোচদের অধীনে শুরু হয় অনুশীলন। মূলত ১৩ সেপ্টেম্বর বিসিবি বরাবর চিঠি পাঠায় লঙ্কান বোর্ড, সেই শর্ত অনুযায়ী শ্রীলঙ্কায় দল পাঠাতে ইচ্ছুক ছিল না বিসিবি। এরপর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের সরকারের সঙ্গে কথা বলে সিরিজটি আয়োজনের ব্যাপারে উদ্যোগী হয়। কিন্তু শেষ পর্যন্ত তাদের উদ্যোগ আর সফল হয়নি। সূচি অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল মুশফিক-মুমিনুলদের। কিন্তু ২৮ সেপ্টেম্বর বিসিবির ঘোষণার পর শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যায়।

করোনা মহামারীর মাঝে অন্য দেশগুলো যে প্রক্রিয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে, শ্রীলঙ্কা সেখানে ব্যতিক্রম। ১৪ দিনের কোয়ারেন্টিনের যে শর্ত জুড়ে দিয়েছিল তারা, তা এক কথায় অবাস্তব। দুই সপ্তাহ হোটেল রুমে বন্দী থাকতে হবে বাধ্যতামূলক। এই ১৪ দিনে হোটেলের মধ্যে যদি ক্রিকেটারদের জিম, সুইমিং পুলের ব্যবস্থায় আন্তরিক হতো লঙ্কান সরকার, তাহলেও হয়তো সিরিজটি মাঠে গড়ানো সম্ভব হতো।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি