আর্সেনালেও করোনার হানা

স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২০, ১১:৪৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১১:৫৩

করোনা আক্রান্ত গাব্রিয়েল। করোনার নতুন ঢেউয়ে পুরোপুরি জর্জরিত এখন ইংলিশ প্রিমিয়ার লিগ। সাম্প্রতিক পরিস্থিতিতে অন্তত তাই মনে হচ্ছে। ম্যানচেস্টার সিটিতে করোনার হানায় তাদের এভারটনের বিপক্ষে ম্যাচটা স্থগিত হয়ে গেছে। এবার করোনার খবর দিলো আর্সেনালও। তাদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল করোনা পজিটিভ হয়েছেন।

মূলত করোনা আক্রান্ত একজনের সংস্পর্শে আসার পরেই নিজেকে আইসোলেশনে রেখেছিলেন তিনি। পরে জানা গেছে, তিনিও সংক্রমিত। ফলে রবিবার চেলসির বিপক্ষে জিতে যাওয়া ম্যাচটিতে আর খেলতে পারেননি। একই কারণে মঙ্গলবার ব্রাইটন ও শনিবার ওয়েস্ট ব্রমের বিপক্ষেও খেলতে পারবেন না।

আর্সেনাল বিবৃতিতে জানিয়েছে, ‘করোনা পজিটিভ হয়েছেন গাব্রিয়েল। তিনি যুক্তরাজ্য সরকার ও প্রিমিয়ার লিগের প্রটোকল মেনেই এখন আইসোলেশনে আছেন।’

কবে নাগাদ ফিরতে পারবেন তার একটা আগাম ধারণাও দিয়েছে তারা, ‘তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। তবে আশা করছি, তিনি পরবর্তী দুই ম্যাচ পর ফিরতে পারবেন।’

সপ্তাহান্তে অসুস্থতার খবর দিয়েছিলেন সতীর্থ ডিফেন্ডার ডেভিড লুইস ও মিডফিল্ডার উইলিয়ানও। এর পর তাদেরও করোনা পরীক্ষা হয়েছিল। কিন্তু সেখানে ফলাফল এসেছে নেগেটিভ!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম