রাশফোর্ডে উদ্ধার ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২০, ১২:০০আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১২:০৪

গোলের পর রাশফোর্ডের উদযাপন। দলকে শেষ মুহূর্তে উদ্ধারে মার্কাস রাশফোর্ডের জুড়ি নেই। প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করতে যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচই রাশফোর্ডের শেষ মুহূর্তের নাটকীয় গোলে (১-০) জিতে মাঠ ছেড়েছে তারা।

এই জয়ের পর ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে গেছে ম্যানইউ। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে তাদের পয়েন্ট ব্যবধান মাত্র দুই। যাদের সংগ্রহ ৩২।

নিজেদের মাঠে বল দখলে এগিয়ে ছিল ম্যানইউ। তার পরেও গোল পাচ্ছিল না একটিও। প্রথমার্ধে সুবর্ণ সুযোগও পেয়েছিল তারা। ম্যাসন গ্রিনউডের ক্রস থেকে শট নিয়েছিলেন ব্রুনো ফার্নান্দেস। ক্লোজ রেঞ্জের সেই শট ঠেকিয়ে দিয়েছেন প্রতিপক্ষ গোলকিপার প্যাত্রিসিও। এর পর প্রতিপক্ষের শট ফিরিয়েছেন ম্যানইউ গোলকিপার ডেভিড ডি গিয়া।

ম্যাচ শেষের ২০ মিনিট আগে ম্যানইউ মনে করেছিল, অবশেষে তারা গোল পেয়ে গেছে! কর্নার থেকে লুজ বল পেয়ে জাল কাঁপিয়েছিলেন এদিনসন কাভানি। কিন্তু অফ সাইডের কারণে বাতিল হয়ে যায় তা।

বার বার হতাশ হওয়ায় একটা পর্যাযে মনে হচ্ছিল ড্রই সম্ভাব্য ফল। কিন্তু যোগ হওয়ায় সময়ের শেষ মিনিটেই (৯০+৩ মিনিট) ম্যানইউকে জয়ের আনন্দে ভাসান মার্কাস রাশফোর্ড। সতীর্থের উঁচু করে বাড়ানো বল পেয়ে উলভস ডিফেন্ডারদের কাটিয়ে বাম পয়ে শট নিয়েছিলেন ইংলিশ তারকা। বল উলভসের রোমেইন সেইসের গায়ে লেগে জড়ায় জালে।

অপর দিকে ব্রাইটনকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে এগিয়েছে আর্সেনাল। ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১৩তম স্থানে। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম