করোনায় আক্রান্ত হয়ে আইসিউতে জাতীয় দলের শুটার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২১, ২৩:৪৫আপডেট : ২৪ জুলাই ২০২১, ২৩:৪৫

গত সপ্তাহের শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জাতীয় দলের শুটার উম্মে জাকিয়া সুলতানা টুম্পা। লালমনিরহাটের বাসাতেই আইসোলেশনে ছিলেন। হঠাৎ শরীরের অবস্থা  খারাপের দিকে যাওয়ায় ঈদের দিন রাতেই ঢাকার একটি বেসরকারি  হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়েছে তাকে। জাকিয়ার সঙ্গে তার বাবা তসলিম উদ্দিনও করোনায় আক্রান্ত হয়েছেন। একই হাসপাতালের কেবিনে আছেন। তবে তার অবস্থা কিছুটা স্থিতিশীল।

জাকিয়ার অবস্থা সন্তোষজনক নয় বলে জানিয়েছেন তার বড় বোনের স্বামী হাবিবুর রহমান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, জাকিয়ার অক্সিজেন স্যাচুরেশন সাধারণ অবস্থায় ৭০ এর নিচে থাকছে।  ফুসফুস ৩৫ থেকে ৪০ ভাগ আক্রান্ত। ডাক্তাররা বলেছে ওর অবস্থা তেমন সুবিধার নয়। এখন এই অবস্থায় আমরা কী করবো বুঝতে পারছি না। সবাই ওর জন্য দোয়া করবেন। 

শুটিংয়ে জাকিয়া আছেন অনেক দিন ধরেই। বিকেএসপিতে শুটিং নিয়ে বেড়ে উঠেছেন । এক যুগের ক্যারিয়ারে পদকও কম জেতেননি। ২০০৯ সাল থেকে জাতীয় শুটিং প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে অংশ নিয়ে আসছেন। ২০১৭ সালের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সেরাও হয়েছেন। ঘরোয়ার পাশাপাশি একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন । ২০১৬ ও ২০১৯ এসএ গেমসে অংশ নেন। রুপা ও ব্রোঞ্জ পদক জেতেন। এছাড়া ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে অল্পের জন্য পদক হাতছাড়া হয় তার। প্রথমবার খেলতে নেমেই চতুর্থ হতে হয়েছিল।

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম