অলিম্পিকে সেরা টাইমিং পাননি বাংলাদেশের জহির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ০৮:৩০আপডেট : ০১ আগস্ট ২০২১, ০৮:৩০

টোকিও অলিম্পিকে ৪০০ মিটার দৌড়ে বাংলাদেশের জহির রায়হান ক্যারিয়ার সেরা টাইমিং করতে পারেননি। তিন নম্বর হিটে আটজনের মধ্যে হয়েছেন অষ্টম। ৪৮ দশমিক ২৯ সেকেন্ড সময় নিয়ে সবার শেষে জায়গা করে নিয়েছেন এই অ্যাথলেট। যুক্তরাস্টের অ্যাথলেট চেরি মিসেল ৪৪ দশমিক ৮২ সেকেন্ড সময় নিয়ে হিটে সেরা হয়েছেন। আর এই ইভেন্ট দিয়ে বাংলাদেশের অলিম্পিক অভিযান শেষ হলো।

টোকিওর অলিম্পিক স্টেডিয়ামের ট্র্যাকে অনেক আশা নিয়ে জহির দৌড় শুরু করলেও সবার শেষে জায়গা হয়েছে। ৪০০ মিটারে জহিরের সেরা টাইমিং হলো ৪৭ দশমিক ৩৪ সেকেন্ড। ২০১৯ সালে ভারতে আমন্ত্রণমূলক অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এই টাইমিংয়ে সোনা জিতেছিলেন শেরপুরের এই অ্যাথলেট। এছাড়া ২০১৭ সালে প্রথমবার কেনিয়ার নাইরোবিতে বিশ্ব যুব অ্যাথলেটিকসে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন। সেবার তিনি সময় নিয়েছিলেন ৪৮ সেকেন্ড।

২০১৯ সালে এসএ গেমসে শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে দৌড়াতেই পারেননি জহির। এছাড়া এবছর জাতীয় চ্যাম্পিয়নশিপে ৪৭ দশমিক ২০ সেকেন্ড সময় নিয়ে সোনার পদক জিতেছিলন। যদিও তা ছিল হ্যান্ড টাইমিংয়ে। আর এবার টোকিও অলিম্পিকে কিছুটা হতাশই করেছেন জহির রায়হান।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক