ভিয়েতনাম ও কাজাখস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ নভেম্বর ২০২১, ১২:৫৯আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১২:৫৯

২২তম এশিয়ান আর্চরি চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো সাফল্য পেয়েছে বাংলাদেশ। আজ বুধবার (১৭ নভেম্বর) সকালে দুটি ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে স্বাগতিকরা।

আর্মি স্টেডিয়ামে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্টে ভিয়েতনামকে হারিয়েছে। স্বাগতিকদের হয়ে খেলেছেন দিয়া-নাসরিন-বিউটি।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টেও সাফল্য এসেছে। কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন রোমান-রুবেল-রামকৃষ্ণ সাহা।

ব্রোঞ্জ জেতার পর পুরুষদল ব্রোঞ্জ জিতে দিয়া সিদ্দিকী বলেছেন, ‘আমাদের তিন জনের মধ্যে আত্মবিশ্বাস ছিল। জিততে পারবো। আমরা অনেক খুশি যে, এশিয়ান চ্যাম্পিয়নশিপের মতো আসরে এই প্রথম ব্রোঞ্জ পদক আসলো।’ 

রোমান সানাও দিয়ার সুরে বলেছেন, ‘আমরা দিন দিন উন্নতি করছি, আমাদের প্রতিটি খেলোয়াড়ের পরিকল্পনা থাকে ম্যাচ খেলে একটা পদক অর্জন করা। পদক জেতার জন্য এবার আমাদের সবচেয়ে বড় সুযোগ রয়েছে। আমরা সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছি এবং লক্ষ্য পূরণ করতে পেরেছি। এই প্রথম পদক জিতেছি, যা আমাদের ক্রীড়াঙ্গনের জন্য বড় একটা সাফল্য।’

/টিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম