ছয় দেশের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা’ ভলিবল টুর্নামেন্ট শুরু ২৩ ডিসেম্বর ‌

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২১, ০৯:৪৪আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৯:৪৪

ছয়টি দেশের অংশগ্রহণে রাজধানী ঢাকায় আগামী ২৩ ডিসেম্বর শুরু হচ্ছে “বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেন’স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১” এবং “বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেন’স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১”।

এ উপলক্ষে মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নগর ভবনের হলরুমে লোগো ও ট্রফি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‌‘মানসম্পন্ন খেলোয়াড় তৈরির লক্ষ্যে সারাদেশে স্কুল ও জেলা পর্যায়ে ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হবে।’

মেয়র বলেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। তাই বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকেই জানতে হবে। মহান বিজয়ের মাসেই ভলিবলে দেশে প্রথমবারের মতো বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে একই সঙ্গে দুটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, কিরগিস্তান ও উজবেকিস্তান—এই ৬ দেশের অংশগ্রহণে এই টুর্নামেন্ট শুরু হবে এবং চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।

আতিকুল ইসলাম বলেন, ‘যুবসমাজকে মাদকসহ সব ধরনের অন্যায় থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই “খেলাধুলায় ব্যাস্ত থাকি, মাদককে দূরে রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুটবল, ক্রিকেট ও ভলিবল এই তিনটি ইভেন্ট নিয়ে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডজুড়ে আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ডিএনসিসি মেয়র’স কাপ-২০২১।’

ডিএনসিসি মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি বলেন, ‘সময়ের চাহিদায় খেলাধুলায় নারীদের সক্রিয় অংশগ্রহণকে আরও সম্প্রসারণ করার লক্ষ্যে বিকেএসপিতেও নারীদের জন্য ভলিবল চালুর উদ্যোগ নেওয়া হবে।’

আতিকুল ইসলাম আরও বলেন, ‘সবার আন্তরিক প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে এবং সবাই মিলে সবার ঢাকাকে একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় রূপান্তরিত করতে হবে।’

পরে মেয়র “বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেন‌’স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১” এবং “বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেন’স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১” এর লোগো ও ট্রফি উন্মোচন করেন।

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম