আগামী ১১ থেকে ২০ মার্চ ইন্দোনেশিয়ার এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। সেই লক্ষ্যে প্রায় দুই সপ্তাহ অনুশীলনের পর জাতীয় হকি দল চূড়ান্ত করা হয়েছে। প্রাথমিক দল গড়া হয়েছিল ২৮ জনকে নিয়ে। বৃহস্পতিবার নির্বাচকরা সেখান থেকে ২০ জন খেলোয়াড় চূড়ান্ত করেছেন।
মূল দলে জায়গা হয়নি সারোয়ার মোরশেদ শাওন, আবেদ উদ্দিন, রাজিব দাশ, রাজু আহমেদ, খালেদ মাহমুদ রাকিন, শফিউল আলম শিশির, নুরুজ্জামান নয়ন ও অসীম গোপের।
এশিয়া কাপ বাছাইয়ের এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিতে যাচ্ছে ১০টি দেশ। গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, ওমান, সিঙ্গাপুর, ইরান ও স্বাগতিক ইন্দোনেশিয়া। গ্রুপ এ-তে রয়েছে- শক্তিশালী চীন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, উজবেকিস্তান ও কাজাখস্তান।
টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ মার্চ, প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। তারপর ১৪ মার্চ ওমান, ১৫ মার্চ ইরান ও ১৭ মার্চ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার।
গ্রুপ পর্ব শেষে ১৯ মার্চ শীর্ষ দুইটি দল খেলবে সেমিফাইনাল। এছাড়া সেদিন স্থান নির্ধারণী ম্যাচও হবে। ফাইনাল হবে ২০ মার্চ।
বাংলাদেশ দলঃ
আবু সাইদ নিপ্পন, বিপ্লব কুজুর, রেজাউল করিম বাবু, ফরহাদ আহমেদ শিতুল, খোরশেদুর রহমান, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, সোহানুর রহমান সবুজ, সারোয়ার হোসেন, ফজলে হোসেন রাব্বি, নাঈম উদ্দিন, প্রিন্স লাল সামন্ত, রোমান সরকার, মিলন হোসেন, আরশাদ হোসেন, রাকিবুল হাসান রকি,মাহবুব হোসেন, রাসেল মাহমুদ জিমি, দ্বীন ইসলাম ইমন ও পুস্কর ক্ষীসা মিমো।









