এশিয়া কাপ আর্চারি স্টেজ ওয়ান

বাংলাদেশের সামনে তিনটি সোনা জয়ের হাতছানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২২, ০৮:২৬আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৮:২৬

থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ আর্চারি স্টেজ ওয়ানে এবার বাংলাদেশের আর্চারদের পারফরম্যান্স আশা জাগানিয়া। লাল-সবুজ দলের সামনে এখন তিনটি সোনার পদক জেতার হাতছানি। আজ শনিবার তিন ইভেন্টের ফাইনাল জিততে পারলেই অনন্য অর্জন হবে রোমান সানা-দিয়া সিদ্দিকী-নাসরিন আক্তারদের।

যদিও তিনটি সোনার মধ্যে একটি আগে থেকেই নিশ্চিত হয়ে আছে। রিকার্ভ মেয়েদের একক ইভেন্টে দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার ফাইনালে একে অন্যের বিপক্ষে লড়বেন। তাই সোনার পাশাপাশি রুপাও বাংলাদেশের ঝুলিতে থাকছে। এটা নিশ্চিত।

রিকার্ভের মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশের রোমান সানা ও নাসরিন আক্তার জুটি। ফাইনালে উঠার পথে এই জুটি ৬-০ সেট পয়েন্টে হারিয়েছে কাজাখস্তানকে। ফাইনালে তাদের সোনা জয়ের সামনে বাধা শক্তিধর ভারত।

রিকার্ভ মেয়েদের দলীয় ইভেন্টেও সোনা জয়ের মিশনে বাধা ভারত। এর আগে সেমিফাইনালে বাংলাদেশ কাজাখস্তানের বিপক্ষে ৫-১ সেট পয়েন্টে জিতেছিল। এই ইভেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের তিন আর্চার দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও সুলতানা নিশা। 

এছাড়া কম্পাউন্ড ও রিকার্ভ ছেলেদের দলগত ইভেন্টে ইরানের বিপক্ষে ব্রোঞ্জের জন্য লড়বে বাংলাদেশ। রিকার্ভ ছেলেদের এককে ব্রোঞ্জের জন্য হাকিম আহমেদ রুবেল মুখোমুখি হবেন কাখাজস্থানের আব্দুললিন ইলফাতের বিপক্ষে।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম