শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২২, ০১:২৪আপডেট : ১০ জুন ২০২২, ০১:২৪

২০১৮ সালের মার্চে প্রথমবারের মতো দেশব্যাপী যুব গেমস হয়েছিল। চার বছর পর আবারও তৃণমূল থেকে অ্যাথলেট উঠে আসার এই গেমস এখন আলোচনায়। এই বছরের অক্টোবর বা নভেম্বর মাস থেকে শুরু করে ২০২৩ সালের ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যে এই গেমস হতে পারে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। ঢাকা সেনানিবাসের  আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সেনাবাহিনী প্রধান এবং বিওএ’র সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সভায় স্কুল-কলেজের শিক্ষা কার্যক্রম বিবেচনা করে সুবিধাজনক সময়ে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস’ ঢাকায় আয়োজন এবং এ উপলক্ষে একটি স্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

অলিম্পিক অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাহী কমিটির সভায় বিস্তারিত আলোচনায় করে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে ২২তম কমনওয়েলথ গেমসে সাতটি ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে বাংলাদেশ। আগামী ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে বার্মিংহাম যাবে দল। গেমস শেষে ২ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে বার্মিংহাম ছাড়বে।

তুরস্কের কোনিয়া শহরে পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমসে ১১টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। আগামী ৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে কোনিয়া যাবে দল। ১২ থেকে ১৯ আগস্টের মধ্যে কোনিয়া ছাড়বেন দলের সদস্যরা।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী জুলাই মাসে সুবিধামতো সময়ে অলিম্পিক ডে উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে আগেই ছয়টি উপ-কমিটি গঠন করা হয়েছিল। বৃহস্পতিবারের সভায় আরও ৯টি উপকমিটি গঠন হয়েছে।

মাল্টি গেমস এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্যাটাগরিতে নির্বাহী কমিটির দুইটি সদস্যপদ শূন্য হওয়ায় নির্বাচন অনুষ্ঠান হবে। অলিম্পিক অ্যাসোসিয়েশনের পরবর্তী সভা পদ্মার ওপাড়ে হওয়ার কথা রয়েছে।

/টিএ/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম