দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিততে পারলো না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২২, ০০:০৮আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০০:০৮

এশিয়ান মেন্স অনূর্ধ্ব ২০ ভলিবল চ্যাম্পিয়নশিপে প্রি কোয়ার্টার ফাইনালে কাতারের বিপক্ষে জিতে চমক দেখিয়েছিল বাংলাদেশ। তবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে জয়ের ধারাবাহিকতা থাকেনি আলিপোর আরজির দলের। ছয়বারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার কাছে হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে।  

শনিবার বাহরাইনের রিফায় দক্ষিণ কোরিয়ার কাছে সরাসরি ৩-০ সেটে হার মানে তানভীর -সিফাতরা।
এমনিতে দক্ষিণ কোরিয়া অন্যতম ফেভারিট। তারপরও লাল-সবুজ দলের সাম্প্রতিক পারফরম্যান্স স্বপ্ন দেখাচ্ছিল নতুন কিছুর। তবে দক্ষিণ কোরিয়া সেভাবে কোনও সুযোগই দেয়নি। বলতে গেলে অনায়াসে ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

প্রথম সেটে ২৫-১৫ ও দ্বিতীয় সেটে ২৫-১৩ পয়েন্টে হারে বাংলাদেশ। তৃতীয় সেটে কিছুটা প্রতিদ্বন্দিতা গড়েও হার এড়ানো যায়নি। হারের ব্যবধান ২৫-২০ পয়েন্ট। আগামীকাল রবিবার পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ।

/টিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম