ফাইনালে ডিসকোয়ালিফাইড সারজিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২২, ০০:৩৯আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০৮:১৪

কুয়েতে চতুর্থ এশিয়ান যুব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার দৌড়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের সারজিল হাসান খান। কিন্তু ফাইনালে ঠিকমতো দৌড়াতেই পারেননি। হয়েছেন ডিসকোয়ালিফাইড!

রাজধানী কুয়েত সিটিতে শুক্রবার অন্য আট জনের সঙ্গে দৌড় শুরু করলেও একপর্যায়ে ডিসকোয়ালিফাইড হতে হয়েছে ১৮ বছর বয়সী অ্যাথলেটকে।

এর আগে ৪০০ মিটারের হিটে ৫১.৫৪ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হয়ে ফাইনালে জায়গা করে নেন বিকেএসপির এই স্প্রিন্টার। এই ইভেন্টে ইরান সোনার পদক পেয়েছে।

অ্যাথলেটিকস ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সারজিল দৌড় শুরুর পর কয়েক পা অন্য লেনে চলে যায়।  তাই তাকে  ডিসকোয়ালিফাইড ঘোষণা করা হয়েছে।  আসলে ওর দুর্ভাগ্য যে ফাইনালে গিয়েও কিছু করে দেখাতে পারলো না।’

শনিবার ২০০ মিটার স্প্রিন্টে দৌড়াবেন বাংলাদেশের দুই অ্যাথলেট।

/টিএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক