টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৪৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৪৮

আইসসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ লোগো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে বৃহস্পতিবার বিকেলেই। এখন লক্ষ্য তৃতীয় স্থান পাওয়া। এই লক্ষ্যে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শনিবার সকাল ৯টায় ম্যাচটি শুরু হবে। নির্ধারিত সময়ে ম্যাচটি শুরু হলেও ফ্লাডলাইটের কৃত্রিম আলোয় খেলতে হবে তরুণদের।
এরই মধ্যে টসে জিতে শ্রীলঙ্কান অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।  
প্রসঙ্গত, সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নেওয়ার পর বাংলাদেশের চোখ এখন শ্রীলঙ্কাকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করা।
টুর্নামেন্টে তৃতীয় হওয়াটাকেও বড় অর্জন হিসেবে দেখছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
উল্লেখ্য, ২০০০ সালে শ্রীলঙ্কা নিজেদের মাঠে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল। এরপর ৭টি বিশ্বকাপে অংশ নিলেও শিরোপার কাছাকাছি যেতে পারেনি লঙ্কানরা। এবারও তারা সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয়।

/আরআই/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম