সৌদিতে ৫০ লাখ ডলারের গলফে সিদ্দিকুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৩, ২৩:১৭আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ২৩:১৭

গত বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবের জেদ্দায় ৪৩ কোটি টাকার প্রাইজমানির এশিয়ান ট্যুরের টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। এবার একই শহরে ৫০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৩ কোটি টাকা) প্রাইজমানির এশিয়ান ট্যুরের টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন সিদ্দিকুর।

আগামী ২ থেকে ৫ ফেব্রুয়ারি জেদ্দার কিং আবদুল্লাহ ইকোনমিক সিটির র‍য়্যাল গ্রিন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে বিশ্বের সেরা গলফাররা অংশ নিচ্ছেন। এই টুর্নামেন্টে এবারও খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর।

টুর্নামেন্টে খেলতে আগামী ২৮ জানুয়ারি ঢাকা ছাড়বেন দুবারের এশিয়ান ট্যুর বিজয়ী।

জেদ্দার এই টুর্নামেন্ট নিয়ে আশাবাদী সিদ্দিকুর, ‘গতবার এই টুর্নামেন্টে খেলতে হয়েছিল প্রচণ্ড বাতাসের মধ্যে। সব মিলিয়ে কাট মিস করেছিলাম। এবার নিজের স্বাভাবিক খেলাটা খেলতে চাই। এই টুর্নামেন্টের জন্য কয়েক মাস ধরে কঠোর অনুশীলন করছি। আশা করি এবার ভালো কিছুই হবে সেখানে।’

/টিএ/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম