৫১ সোনার পদক জেতা শিলার নতুন মিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৩, ২২:০৯আপডেট : ০৮ জুন ২০২৩, ২২:১১

১৯৯৭ সাল থেকে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে আসছেন মাহফুজা খাতুন শিলা। ২০০১ সাল পর্যন্ত পুলে ঝড় তুলে বিভিন্ন ইভেন্ট মিলিয়ে ৫১টি সোনার পদক তার ঝুলিতে। এছাড়া ২০১৬ সালে ভারতের এস এ গেমসে দেশের হয়ে জোড়া স্বর্ণপদক জিতে সবাইকে চমকে দিয়েছিলেন। সেই শিলা এবার নতুন মিশনে নেমেছেন। আগেই খেলোয়াড়ি জীবনের ইতি টেনেছেন। পরবর্তীতে নৌবাহিনীর কোচ হয়ে কাজ করছেন। এবার জাতীয় দলে সহকারী কোচ হয়ে নতুন চ্যালেঞ্জে নেমেছেন।

এরই মধ্যে লেভেল ওয়ান কোচেস কোর্স করেছেন। এশিয়ান গেমসকে সামনে রেখে বুধবার থেকে ২৫ জন সাঁতারু নিয়ে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। এতে ৫ সদস্যের কোচিং স্টাফদের মধ্যে শিলা অন্যতম সহকারী।

জাতীয় দলে কোচিং করানোর সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত দেশের এই স্বর্ণজয়ী সাতারু। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সবশেষ বাংলাদেশ গেমসে অংশ নিই। এরপর আর পুলে নামা হয়নি। আসলে দুই বছর ধরে আমি নৌবাহিনীর মেয়েদের কোচিং করিয়ে আসছি। এবার জাতীয় দলে কোচিং করানোর আমন্ত্রণ পেয়ে রাজি হয়ে যাই। এর জন্য নিজেকে সেভাবে প্রস্তুতও করেছি।’

এরপরই শিলা জানালেন নিজের লক্ষ্যের কথা। চাইছেন ভবিষ্যতের সাঁতারু তৈরি করতে, ‘দীর্ঘদিন দেশকে প্রতিনিধিত্ব করেছি। ঘরোয়া আসরে খেলেছি। এবার ভিন্নভাবে কাজ করার সুযোগ পেলাম। জাতীয় দলে কাজ করার অনুভূতি অন্যরকম। খেলোয়াড় জীবনে যা শিখেছি তা এখানে কাজে লাগানোর সুযোগ রয়েছে। যেন দেশের জন্য আরও সম্মান বয়ে আনতে পারি। নতুন সাঁতারু তৈরিতে সাহায্য করতে পারি।’

/টিএ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম