মিনিস্টার আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়া। বৃহস্পতিবার (২৭ জুলাই) পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ফাইনালে কুষ্টিয়া সরাসরি ৩-০ সেটে স্বাগতিক ঢাকাকে হারিয়ে শিরোপা জিতে নেয়।
টুর্নামেন্টে তৃতীয় হয়েছে রাজশাহী। টুর্নামেন্টের সেরা অ্যাটাকার রাজশাহীর মারুফ হোসেন, লিবারু ঢাকার হোসেন শেখ ও সেটার কুষ্টিয়ার আশরাফ উদ্দিন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।









