দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বক্সিং ইভেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১২

আগামী ২৩ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৩টায় যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বক্সিং ইভেন্ট 'এক্স-৩৬০ ফাইট নাইট-ব্যাক টু দ্য প্যাভিলিয়ন'। দেশের ক্রীড়াঙ্গনে পেশাদার বক্সিংয়ের প্রচার ও বিকাশের লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ইভেন্ট।

এ এফ বক্সিং প্রমোশন আয়োজিত এই ইভেন্টটি নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় আয়োজক ও নিয়ন্ত্রক সংস্থা।

সংবাদ সম্মেলেন নিয়ন্ত্রক সংস্থা জানায়, দেশের ক্রীড়াঙ্গনে পেশাদার বক্সিংয়ের প্রচার ও বিকাশের জন্য এবং আন্তর্জাতিক বক্সিংয়ে বাংলাদেশকে তুলে ধরতে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি বদ্ধপরিকর। আসন্ন এই বক্সিং প্রতিযোগিতার মাধ্যমে একটি মানবিক মূল্যবোধসম্পন্ন জাতিগোষ্ঠী তৈরি হবে।

এ এফ বক্সিং প্রমোশন এর সংবাদ সম্মেলন

তারা আরও জানান, 'এক্স-৩৬০ ফাইট নাইট-ব্যাক টু দ্য প্যাভিলিয়ন' ইভেন্টে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বক্সাররা অংশ নেবেন।

এসময় আরও জানানো হয়, ইভেন্টটিতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান ও সঞ্চালনা করবেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আর. কে. মন্ডল (রবিন)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুব ক্রীড়া বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্ত, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় প্রমুখ।

সংবাদ সম্মেলনে  বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আর. কে. মন্ডলের (রবিন) সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইয়ুরী ভজামুনি, বাংলাদেশ-অস্ট্রেলিয়া বক্সিং কমিউনিটির সভাপতি মাইক আল্টামুরা, ইন্ডিয়ান পেশাদার বক্সিং দলের ম্যানেজার নাসিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের (বোয়াফ) সভাপতি কোভিদ চৌধুরী তনয় প্রমুখ।

/এএজে/এফএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি