ক্রিকেট উন্মাদনায় ভাসছে জাতি

জাকিয়া আহমেদ
০৬ মার্চ ২০১৬, ১৫:২৫আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৬:৫০

টাইগারদের উল্লাস (ফাইল ছবি) এশিয়া কাপ টিটোয়েন্টি ফাইনালে আজ চরম উত্তেজনার ম্যাচে ভারতের মুখোমুখি টাইগাররা। গতবার হাত ফসকে বেরিয়ে যাওয়া চ্যাম্পিয়ান ট্রফি এবার বাংলাদেশের হবে, এই প্রত্যাশায় ১৬ কোটি মানুষ। ২০১২ সালে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে দুই রানে হেরেছিল বাংলাদেশ। এমন হারের পর মাঠেই সাকিব-মুশফিকের কান্নার সঙ্গে কেঁদেছিল পুরো বাংলাদেশ। এবার প্রতিপক্ষ ভারত তুলনামূলক ভালো দল হলেও বাংলার মানুষ আর কাঁদতে চায় না। চ্যাম্পিয়ান পাকিস্তানকে হারিয়ে সেই প্রত্যাশার জায়গা তৈরি করেছেন টাইগাররা।
ক্রিকেট উন্মদনায় শনিবার রাত থেকেই বিসিবির আমন্ত্রণে ফেসবুকের প্রোফাইল ছবিতে বাংলাদেশ লেখা বিসিবির সিল বসিয়ে নিচ্ছেন বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশিরাও বদলে নিচ্ছেন প্রোফাইলের ছবি।
দুপুরের পর অনেকেই কর্মস্থল থেকে ছুটি নিয়ে নিজ বাসায় বা বন্ধুদের সঙ্গে খেলা দেখার জন্য ছুটছেন। সবাই মিলে গলা ফাটিয়ে বাংলাদেশের চার-ছক্কার জয়ধ্বনি দিতে দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থাও করা হয়েছে।
ইন্দিরা রোডের টিঅ্যান্ডটি মাঠ, গুলশানের গ্লোরিয়া জিন্স কফিশপ, ধানমন্ডির সাবরোসো রেস্টুরেন্ট, বাংলামোটর, বুয়েট মাঠ, শাহবাগের টিএসসি ও জাতীয় জাদুঘরের সামনে, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, উত্তরা, ধানমন্ডির স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির সামনে, মোহাম্মপুদ কাটাসুরের মকবুল কলেজের সামনে, কলাবাগান মাঠ, মাতুয়াইল মেডিক্যাল কলেজের ভেতরে, বনানী ক্লাব মাঠ, ফার্মগেটের সরকারি বিজ্ঞান কলেজের মাঠ, সেনপাড়া পর্বতা, পুরান ঢাকার গোপীবাগ, লক্ষ্মীবাজার, সূত্রাপুরসহ রাজধানীর বিভিন্ন জায়গায় আজ বড় পর্দায় খেলা দেখানো হবে।

এদিকে বিয়ে বাড়িতেও লাগানো হয়েছে বড় স্ক্রিন। গুলশানের একটি কমিউনিটি সেন্টারে আজ একটি বিয়ের অনুষ্ঠানেও খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। বিয়ে খেতে এসে যেন কেউ খেলা দেখা থেকে বঞ্চিত না হয় সেজন্যই এই ব্যবস্থা- বলেন বর শাওন হাসান এবং কনে মার্জিয়া।

এছাড়া বড় বড় শপিংমলসহ প্রতিটি এলাকাতেই প্রজেক্টর দিয়ে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে।

দেখা গেছে, রাস্তার পাশে ছোট ছোট চায়ের দোকানেও বসানো হয়েছে টিভি সেট, সন্ধ্যার পরে যেন কারোরই খেলা দেখতে কোনও অসুবিধা না হয় সেজন্য।

ক্রিকেট উন্মাদনায় বাংলাদেশিদের প্রোফাইল পিক বদলানোর ঘটনায় রাশেদ রনি নামের এক ব্যবহারকারী ফেসবুকে লিখেছেন, ফেসবুক কর্তৃপক্ষ কি হিসাবটা দেবে- বাংলাদেশের সমর্থনে কতোজন প্রোফাইল পিক পরিবর্তন করলো।

ফেসবুকে সাংবাদিক মাহবুব স্মারক লিখেছেন, ফাইনালের টিকিট চাই না। শাহবাগে বিশাল এলইডি স্ক্রিন। খোলা আকাশ। বন্ধুরা মিলে জনতার কাতারে বসে খেলা দেখব।

অপরদিকে ফারহানা আলম স্বর্ণা লিখেছেন, আমাদের হাইপ তুলতে মন চাইছে, আমরা তুলেছি। সবাই প্রোপিক বদলাচ্ছে, বদলাবে। আমি সবারটায় লাইক দিব। দিন শেষে জিতলে জিতব, হারলে হারব। কারও কোনও সমস্যা? সমস্যা হলেও আমাদের কিছু যায় আসে না। এরপর তিনি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন চলো বাংলাদেশ।

মারুফ বিল্লাহ তন্ময় লিখেছেন, বাংলাদেশ ফাইনাল খেলছে এবং কমবেশি সবাই বিশ্বাস করেন যে বাংলাদেশ জিতে যাবে আজকের ম্যাচে। আমরা আসলে জিতে গেছি এইখানটাতেই। আমরা এখন বিশ্বাস করি আমরা জিতবো, আমাদের সেই মনোবলটা তৈরি হয়ে গেছে। এখন যদি সামর্থ্যের শতভাগ দিয়েও বাংলাদেশ না জিততে পারে, আমি আসলে অখুশি হবো না। কারণ, দুইটা সম মাপের দলের ভিতরে হার-জিত যে কোনওটাই হতে পারে। আমাদের জেতার মানসিকতা তৈরি হয়ে গেছে সেটাই সবচেয়ে বড় কথা।

ফেসবুকে একজনের প্রোফাইল পিক তবে গুরুত্বপূর্ণ একটি কথা লিখেছেন চিকিৎসক দেওয়ান সাবরিনা মাসুক। তিনি লিখেছেন, বাংলাদেশের জয়ের আনন্দ কিন্তু আপনার পাশের মেয়েটিরও সমান। আজ তার নিরাপত্তা না থাকলে এই জয় কলুষিত হবে।

ফেসবুক মিমটি তৈরি করেছেন পারমিতা ইসলাম। তিনি এটি ফেসবুকে নিজের প্রোফাইলে পোস্ট করে লিখেছেন, আমি সাধারণত মিম তৈরি করি না। তবে আজ মনে হলো, বিষয়টি আমাদের মনে রাখা জরুরি। তার এ মিমটি ফেসবুকে অনেকেই শেয়ার করেছেন, প্রোফাইল পিক করেছেন।
তৌফিকুর রহমান তমাল লিখেছেন, ফাইনালের টিকিট আজ আর কতোজন পেয়েছেন। তবে ঘরে বসেও খেলা দেখার মজা নেই। বন্ধুরা মিলে আজ বড় স্ক্রিনে খেলা দেখবো। শুধু আমরা বন্ধুরাই নয়, শত শত মানুষ আজ থাকবে ঢাকা শহরের জায়ান্ট স্ক্রিনের সামনে। আজ কারও ভেদাভেদ থাকবে না সেখানে। সবাই উল্লাসে চিৎকার করবে, সবার মুখেই থাকবে একটি নাম- বাংলাদেশ।
/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম