হাঙ্গেরিতে সিক্স ডে বুদাপেস্ট টু ইয়ার্স গ্র্যান্ডমাস্টারস দাবায় দ্বিতীয় রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মনন রেজা নীড় চেক রিপাবলিকের গ্র্যান্ড মাস্টার প্লাট ভয়টেককে হারিয়েছেন। মনন রেজা নীড় সাদা ঘুঁটি নিয়ে খেলে ৫৪ চালের মাথায় ভয়টেকের বিরুদ্ধে জয়ী হন।
এর আগে নীড় প্রথম রাউন্ডে ভারতের ফিদে মাস্টার কৃষ্ণান হৃদভিকের সঙ্গে ড্র করেন। গ্র্যান্ডমাস্টারস দাবা সি-তে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান দুই খেলায় দেড় পয়েন্ট অর্জন করেন।
আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান দ্বিতীয় রাউন্ডে ইন্দোনেশিয়ার ফিদে মাস্টার সুসিলোদিনাতা এন্ডরিয়েনকে হারান।
এ ছাড়া প্রথম রাউন্ডে কিরগিজস্তানের ফিদে মাস্টার মামাতোভ মিলিসের সঙ্গে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টারস দাবা এ-তে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া দুই খেলায় আধা পয়েন্ট পেয়েছেন। অনূর্ধ্ব-২২৫০ রেটিং ইভেন্টে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ দুই খেলার পূর্ণ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
এ ইভেন্টে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ দুই খেলায় আধা পয়েন্ট পেয়েছেন।









