নেপাল ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬

শুক্রবার অনুশীলনে শতভাগ দিতে পারেননি মিতুল মারমা। আগের চোটের কারণে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ঘাম ঝরানোর আগেই থেমে যেতে হয়েছে। যে কারণে শনিবার নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে ছিটকে যেতে হয়েছে আবাহনীর গোলকিপারকে। মিতুলের জায়গায় মোহামেডান গোলকিপার সুজন হোসেনকে দেখা যাবে তেকাঠির নিচে। দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বেশ কিছুদিন ধরে মিতুল মারমা বাংলাদেশের গোলবার পাহারা দিয়ে আসছেন। আনিসুর রহমান জিকোর পর হয়ে উঠেছেন আস্থার প্রতীক। এবার নেপাল ম্যাচের আগে ঢাকায় কুঁচকিতে চোট পান।

ফর্টিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলা হয়নি। আশা করা হচ্ছিল, নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন। কিন্তু তা হলো কই।

তবে শনিবারের ম্যাচে বাইরে থাকলেও ৯ সেপ্টেম্বর মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে মিতুলের।

/টিএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের