দক্ষিণ আফ্রিকার পর ভারতকে হারালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪

মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলছে কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। এতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শক্তিশালী ভারতকে হারিয়েছে বাংলাদেশ।

এই ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়েরা ২-১ গোলে হারায় ভারতকে। অথচ বাংলাদেশ শুরুর দিকে ১-০ গোলে পিছিয়ে ছিল।

এর আগে, বাংলাদেশ গত রাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় ২-০ গোলে। এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন খোকন মোল্লা।

ভারতের ম্যাচেও খোকন মোল্লার পারফরম্যান্স ছিল অসাধারণ। এই ম্যাচেও বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

লিগ পদ্ধতির এই কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও স্বাগতিক মালদ্বীপ।

বাংলাদেশ বিচ হ্যান্ডবল দল যাওয়ার আগে আত্মবিশ্বাস নিয়ে মালদ্বীপ গিয়েছিল। সেখানে যাওয়ার আগে অনুশীলনও করে কিছু দিন। সেই অনুশীলনের ফসল এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য।

/টিএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক