‘মাথা উঁচু করে রাখো হামজা চৌধুরী ও বাংলাদেশ দল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ অক্টোবর ২০২৫, ১০:৩৩আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১৯:২৭

হংকং চায়নার কাছে ৪-৩ গোলে হেরে এশিয়ান কাপে খেলার স্বপ্ন ফিকে হয়েছে বাংলাদেশের। তবে যেভাবে হামজা-শমিতরা খেলেছেন তা ছিল প্রশংসনীয়। ৩-১ গোলে পিছিয়ে থেকে ৩-৩ স্কোরলাইন। এরপর অন্তিম মুহূর্তে গোল খেয়ে হার। এমন হারের পর টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক লিটন কুমার দাস হামজা চৌধুরীর বাংলাদেশকে মাথা উঁচু করে রাখতে বলেছেন।

শেষ বাঁশির আগ মুহূর্তে বাংলাদেশের হার। ম্যাচ শেষে বিষণ্ন  হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ারা। রাকিব হোসেন-মিতুল মারমা তো সবুজ গালিচায় শুয়ে পড়েন। মুখ ডেকে রাখেন জার্সি ও হাত দিয়ে।

হামজাদের এমন হারের পর সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস। রাতে ফেসবুকে দেওয়া পোস্টে লিটনে লিখেছেন, ‘মাথা উঁচু করে রাখো হামজা চৌধুরী ও বাংলাদেশ দল।’

তিনি আরও লেখেন, ‘শেষ মিনিটে গোল খেয়ে ৩-৪ ব্যবধানে হারা ছিল সত্যিই হৃদয়বিদারক, কিন্তু তোমরা শেষ মুহূর্ত পর্যন্ত দারুণ লড়েছো। হয়তো পরেরবার হবে। তোমাদের প্রচেষ্টার জন্য গর্বিত আমরা।’

/টিএ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
ক্যারিয়ারসেরা টেস্ট র‌্যাঙ্কিংয়ে মুশফিক-তাইজুল
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম