হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৬, ১৯:২১আপডেট : ২৬ মে ২০২৬, ২২:০৩

হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশ দলে যুক্ত হতে চলেছেন ইংল্যান্ড প্রবাসী দুই ভাই ফারহান আলী ওয়াহিদ ও রায়ান আলী ওয়াহিদ। ফেসবুকে আজ মঙ্গলবার এমন তথ্য দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম। দুজনের মধ্যে ফারহানকে জাতীয় দলের জন্য বিবেচনা করা হচ্ছে। আর বয়সভিত্তিক দলের জন্য বিবেচনায় রয়েছেন রায়ান। 

ওয়াহিদ ব্রাদার্সের দুই ভাইয়ের মধ্যে ১৮ বছর বয়সী ফারহান আলীকে নিয়েই আলোচনা সবচেয়ে বেশি। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ফুলহামের অনূর্ধ্ব-২১ দলে উইঙ্গার হিসেবে খেলছেন। বেশ কয়েকবার প্লেয়ার অব দ্য মান্থ মনোনীত হয়েছেন। গত নভেম্বরে তো প্লেয়ার অব দ্য মান্থই নির্বাচিত হয়েছেন। তাছাড়া প্রিমিয়ার লিগ-২ তে মৌসুমের সেরা প্লেয়ারের তালিকাতেও তার নাম রয়েছে। ফারহানের যাত্রা শুরু হয়েছিল চেলসির যুব একাডেমি থেকে। তার পর থেকে খেলছেন ফুলহামে। 

সামাজিক মাধ্যমে কীভাবে ওয়াহিদ ভাইরা লাল-সুবজ দলে যুক্ত হতে সম্মতি দিয়েছেন, তার বিস্তারিত তুলে ধরেন ফাহাদ করিম। ভিডিও বার্তায় বলেছেন, ‘ঘটনাটা শুরু হয় গত মাসে। অ্যাডাম রবার্টস নামের একজন ফুটবল এজেন্ট, একটি যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানিতে কাজ করেন। তিনিই মূলত বাফুফেকে মেইলে জানান, ফারহানকে প্রতিনিধিত্ব করছেন তিনি। এবং তাকে নিয়ে বাফুফের সঙ্গে কথা বলতে চান। ওই মেইলটা বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সাহেবকে ফরোয়ার্ড করা হয়। তার পর তিনি সেই বিষয়টা আমাকে ও টেকনিক্যাল টিমকে দেখার জন্য বলেন। তার পরেই ফারহানের এজেন্টের সঙ্গে আলোচনা শুরু হয়।’

তিনি আরও জানান, জুমে মিটিংয়ের পরই ফারহানের বাবা দুই ছেলেকে লাল-সবুজ জার্সিতে প্রতিনিধিত্ব করার জন্য অনুমতি দেন। 

ফাহাদ করিম এসময় জানান, জুলাইয়ের প্রথম সপ্তাহ কিংবা মধ্য জুলাইয়ে তাদের পাসপোর্ট সংক্রান্ত সব কাগজপত্র তৈরি হয়ে যাবে। তার পর সেপ্টেম্বরের উইন্ডোতে এবং সাফের কথা মাথায় রেখেই জাতীয় দলে ফারহানকে নেওয়ার ব্যাপারে তোড়জোড় চলছে বলে জানিয়েছেন ফাহাদ করিম, ‘সেপ্টেম্বর উইন্ডোতে আমরা বাংলাদেশে যে টুর্নামেন্ট করার চিন্তা করছি বা বাইরে খেলতে যাবো, সেখানে অবশ্যই আমরা ফারহানকে স্বাগতম জানানোর জন্য মুখিয়ে আছি। তবে সবচেয়ে বড় কথা, নভেম্বরের যে সাফ হবে, সেখানে অবশ্যই আমরা তাকে স্কোয়াডে পেতে চাই।’

ফারহানের ছোট ভাই রায়ান আলী ওয়াহিদ বর্তমানে ওকিং এফসিতে খেলছেন। এর আগে ইংল্যান্ডের গ্রাসরুট লিগে অ্যাশফোর্ড এফসিকে চ্যাম্পিয়ন করার পেছনে অবদান রেখেছিলেন এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার। রায়ানকে নিয়ে ফাহাদ করিম জানান, ‘রায়ান এখন ওকিং এফসিতে খেলছে। ও খুবই ইয়াং, রাইট ফুটেড এবং মূলত অ্যাটাকিং মিডফিল্ডার বা উইঙ্গার হিসেবে খেলে। সে আমাদের অনূর্ধ্ব-১৭ দল বলেন কিংবা অনূর্ধ্ব-২০; সেখানে দলের জন্য দারুণ সংযোজন হতে পারে।’

/এফআইআর/
সম্পর্কিত
ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু
কোচ-অধিনায়ক ছাড়াই সংবাদ সম্মেলন!
দেড় ঘণ্টা আগে বাফুফের ঘোষণা, জোন্সের দলের সংবাদ সম্মেলন নিয়ে রহস্য!
সর্বশেষ খবর
অজ্ঞাত মরদেহগুলো দাফন করবে নেপাল, পরে শনাক্ত হবে যেভাবে
অজ্ঞাত মরদেহগুলো দাফন করবে নেপাল, পরে শনাক্ত হবে যেভাবে
আকাশ ছিল নীল, তবু আচমকা প্লাবন: নেপালের বন্যায় প্রশ্নের মুখে সতর্কবার্তা ব্যবস্থা
আকাশ ছিল নীল, তবু আচমকা প্লাবন: নেপালের বন্যায় প্রশ্নের মুখে সতর্কবার্তা ব্যবস্থা
গুমের শিকার পরিবারকে বেঁচে থাকার মতো জীবনযাপনের সুযোগ দিন
গুমের শিকার পরিবারকে বেঁচে থাকার মতো জীবনযাপনের সুযোগ দিন
বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের দারুণ পারফরম্যান্সে ফিলাডেলফিয়ার জয়
বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের দারুণ পারফরম্যান্সে ফিলাডেলফিয়ার জয়
সর্বাধিক পঠিত
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী