আমরা চার জনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল ভূঁইয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৫, ১৪:৫১আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১৪:৫১

এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং চায়নার কাছে হারের পর বিষণ্ন বাংলাদেশের খেলোয়াড়রা। তবে অ্যাওয়ে ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইছেন সবাই। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে আগামী ১৪ অক্টোবরের ম্যাচকে সামনে রেখে ঢাকা ছাড়ার কথা হাভিয়ের কাবরেরার দলের। তার আগে বিমানবন্দরে অধিনায়ক জামাল ভূঁইয়া একাদশে খেলার বিষয়ে জোর দিয়ে গেছেন।

জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমি, শমিত, ফাহামিদুল, জায়ান একসঙ্গে ওয়ার্ম-আপ করি। সে সময় ওদের বলেছি, আমরা যখন নামবো তখন ম্যাচের গতিপথ বদলাতে হবে। আমাদের চার জনের ইমপ্যাক্ট ভালো ছিল। চার জনই শুরুর একাদশে খেলতে চাই। সব মিলিয়ে আমরা ভালো খেলেছি।’

তবে কে খেলবেন তা কোচ ঠিক করবেন। জামাল তেমনটি বলেছেন। তিনি বলেন, ‘আমি যখন না খেলি সেটা তো ভুল, এটা আমি বলবো। আমি সব ম্যাচ খেলতে চাই। কিন্তু দিনশেষে কারা খেলবে এটা কোচের সিদ্ধান্ত। আমি চাই খেলতে।’

বাংলাদেশ দলের শেষ মুহূর্তে গোল হজম নিয়ে জামাল বলেছেন, ‘এই দলের একটা হিস্টরি আছে, আমরা শেষ মুহূর্তে গোল হজম করি। এই ম্যাচের আগে আমরা আলাপ করেছি, আমাদের ফুল ম্যাচ ফোকাসড থাকতে হবে। সংবাদ সম্মেলনেও বলেছি, আমরা যদি জিততে চাই বা পয়েন্ট নিতে চাই, আমাদের পুরো ম্যাচে মনোযোগী থাকতে হবে। কিন্তু আমরা পারিনি।’

হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ইতিবাচক কিছু করতে চান জামাল। সমর্থকদের ধন্যবাদ। তিনি বলেন, ‘তাদের তিন পয়েন্ট দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আরও তিন পয়েন্ট...  ইনশাআল্লাহ আমরা কিছু দিতে পারবো।’

/টিএ/আরকে/
সম্পর্কিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
হামজা-জামালদের জন্য কেমন কোচ দরকার?
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান