জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৬, ১৬:০৫আপডেট : ২৫ মে ২০২৬, ১৬:৩৩

আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে সোমবার প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে আছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে সাবেক কোচ হাভিয়ের কাবরেরার সময়ে অধিকাংশ ম্যাচে নিয়মিত সুযোগ পাননি তিনি। নতুন কোচ থমাস ডুলির অধীনে নিজেকে নতুনভাবে প্রমাণের আশায় আছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার।

২০১৩ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে টানা খেলছেন জামাল। অভিজ্ঞতায় দলের অন্যদের ছাড়িয়ে যাওয়া এই ফুটবলার এখন ক্যারিয়ারের ক্রান্তিলগ্নে। পুরো ৯০ মিনিট একই তীব্রতায় খেলা তার জন্য আগের মতো সহজ নয়। তারপরও কাবরেরা তাকে দলে রেখেছিলেন এবং নেতৃত্বের দায়িত্বও দিয়েছিলেন। তবে শেষ দিকে খেলার সুযোগ কমে যাওয়ায় ক্ষুব্ধ ছিলেন জামাল।

সোমবার সান মারিনো ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়ে নতুন শুরুর আশার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তার ভাষায়, ‘নতুন কোচের অধীনে আমরা নতুন একটা যাত্রা শুরু করতে যাচ্ছি। যিনি আগে ছিলেন, উনি আসলে আমাকে পছন্দ করতেন না। এটা সবাই জানেন। তাই আশা করি নতুন কোচের অধীনে নতুন শক্তি নিয়ে নতুনভাবে শুরু হবে। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

ফিফা র‍্যাঙ্কিংয়ের তলানির দল সান মারিনোর বিপক্ষে ম্যাচ ঘিরে রোমাঞ্চিত জামাল। তার প্রত্যাশা, ‘প্রত্যাশা অবশ্যই অনেক বড়। প্রথমবার আমরা ইউরোপে গিয়ে খেলবো। তাই অনুভূতিটাও একটু আলাদা। কারণ ওখানকার আবহাওয়া এশিয়া থেকে পুরোপুরি ভিন্ন। সেই আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার পথ খুঁজে নিতে হবে। এই ম্যাচ নিয়ে আমরা ভীষণ রোমাঞ্চিত।’

এই প্রস্তুতি ক্যাম্পে ৩০ জন ফুটবলারকে রাখা হয়েছে। তার মধ্যে সোমবার যোগ দিয়েছেন ১৬ জন। বসুন্ধরা কিংসয়ের ফুটবলাররা যোগ দেবেন আগামীকাল। আর হামজা চৌধুরী, শমিত সোম ও জায়ান আহমেদ সরাসরি সান মারিনোতে দলের সঙ্গে যুক্ত হবেন।

দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘আজ ১৬ জনকে নিয়ে আমরা শুরু করছি। বসুন্ধরার খেলোয়াড়রা কাল যোগ দেবে। হামজা, শমিত সোম ও জায়ান সরাসরি যোগ দেবে। আমরা তারেক কাজীকে নিয়েও কাজ করছি। তার ২৯ মে আসার কথা রয়েছে। যদি সে ২৯ মে না আসে, তাহলে ভুটান থেকে কীভাবে তাকে সান মারিনো নেওয়া যায়, সেটার চেষ্টায় আছি।’

আজ বিকালে কিংস অ্যারেনায় ১৬ ফুটবলারকে নিয়ে বাংলাদেশ অধ্যায় শুরু করবেন থমাস ডুলি। এরই মধ্যে তার ইতালিয়ান বংশোদ্ভূত সহকারী কোচ মার্কো ব্রুনোও ক্যাম্পে যোগ দিয়েছেন।

 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
এবার বাফুফেকে এক হাজার ফুটবল উপহার দিলো পাকিস্তান 
মিনিসো এনেছে এক্সক্লুসিভ ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স স্মারক
এবারও মেসি ও তার সতীর্থরা বিশ্বকাপ ট্রফি জিতবে: বাংলাদেশ কোচ
সর্বশেষ খবর
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করলো কারা?
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করলো কারা?
 আর্জেন্টিনা-ইংল্যান্ডের মহারণের আগে চোখ রাখুন এই ৭ গুরুত্বপূর্ণ তথ্যের দিকে
 আর্জেন্টিনা-ইংল্যান্ডের মহারণের আগে চোখ রাখুন এই ৭ গুরুত্বপূর্ণ তথ্যের দিকে
মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন কেবিন ক্রু
মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন কেবিন ক্রু
চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী 
চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী 
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’