হকি বিশ্বকাপে বাংলাদেশ দল চূড়ান্ত, নেই আগের ৬ জন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৫, ১৮:৫৯আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১৯:৫৪

চলতি বছরের ২৮ নভেম্বর থেকে ভারতের তামিলনাড়ুতে হবে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরে অংশ নেওয়ার আগে বাংলাদেশ দল চূড়ান্ত হয়েছে। ২০ সদস্যের দলে ওমানে চূড়ান্ত পর্বে নেওয়া ছয় জন খেলোয়াড় নেই!

বাদ পড়েছেন গোলকিপার নয়ন, সুমন্ত চাকমা, শহীদুল ইসলাম, তৈয়ব আলী, সাদ্দাম হোসেন ও শিমুল ইসলাম। এর মধ্যে মিডফিল্ডার তৈয়ব আলী জাতীয় দলের হয়ে কিছু দিন আগে ভারতের বিহারে এশিয়া কাপ খেলে এসেছেন।

মূলত মালয়েশিয়ায় চারটি ম্যাচ খেলে আসার পরই বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল অনেকটাই চূড়ান্ত হয়েছে।

দল দেখে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাংলা ট্রিবিউনকে বলেন, যারা আগের পারফর্মার তাদের চূড়ান্ত দলে নেওয়া হয়নি। তারুণ্যে প্রাধান্য দেওয়া হয়েছে।

তবে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান বলেছেন, বিশ্বকাপের জন্য ২০ সদস্যের দল চূড়ান্ত হয়েছে। এর মধ্যে দুজন স্ট্যান্ডবাই। কোচ যাদের ভালো মনে করেছেন তাদের দলে নেওয়া হয়েছে।

বাংলাদেশ দল

মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন, তানভীর রহমান, রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ ও শহীদুর রহমান।

/টিএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী