হঠাৎ কিংসের সঙ্গে ফিনল্যান্ড প্রবাসী তারিকের সম্পর্ক ছিন্ন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৫, ২১:০০আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ২১:০৮

গত বছরের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর থেকে বসুন্ধরা কিংসে কোচ ও খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে জটিলতা শুরু হয়েছে। বিদেশি কোচ-খেলোয়াড়দের কেউ কেউ ফিফায় নালিশও করেছেন। আবার কেউ আগেই ক্লাব ছেড়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) হঠাৎ সেই ধারাবাহিকতায় ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী সরাসরি বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্কই ছিন্ন করেছেন।

সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তারিক কাজী ইংরেজি ও বাংলায় এক পাতায় সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। সেখানে তিনি জানান, এক বছরেরও বেশি সময় ধরে অনিয়মিত ও বকেয়া বেতন পরিশোধ না করার কারণে আইনগতভাবে বসুন্ধরা কিংস ছাড়তে বাধ্য হয়েছেন ২৫ বছর বয়সী ডিফেন্ডার। তবে ক্লাব তার গর্বের জায়গাও বলতে ভুল করেননি।

২০২০ সালে ফিনল্যান্ড থেকে ঢাকায় এসে তারিক টানা ৬ বছর ধরে কিংসের নির্ভরযোগ্য ডিফেন্ডার হিসেবে খেলে আসছেন। দলের হয়ে এখন পর্যন্ত ৬১টি ম্যাচ খেলেছেন তিনি। এই মাসেই এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে ঢাকা ছাড়বে কিংস। তার আগে তারিকের সম্পর্ক ছিন্ন করাটা দলের জন্য বড় ধাক্কা।

/টিএ/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
‘কম্বোডিয়া গিয়ে বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করতে চাই’
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান