‘ফেসবুকে যা-তা লেখা হয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৫, ১৯:৫১আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১০:০০

যশোরে অনূর্ধ্ব-১৭ ফুটবল দল নিয়ে অনুশীলনে ব্যস্ত রয়েছেন গোলাম রব্বানী ছোটন। চলছে শেষ সময়ের প্রস্তুতি। এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোচের সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে কোনও এক প্রবাসী খেলোয়াড়কে নাকি দলে সুযোগ দেননি! তা দৃষ্টিগোচর হতেই ছোটন যেন অবাকই হলেন। পরবর্তী সময়ে বাংলা ট্রিবিউনের কাছে পুরো বিষয়টি মিথ্যা বলে দাবি করলেন ২০২২ এর সাফজয়ী নারীদের কোচ।

ঘটনার সূত্রপাত হলো, একদিন ঢাকার মিরপুর থেকে একজন অভিভাবকের ফোন এসেছিল। ভদ্রলোক তার অস্ট্রেলিয়া প্রবাসী ছেলেকে বয়সভিত্তিক দলে খেলানোর আগ্রহ প্রকাশ করেছেন। কোচ ছোটন বিনয়ের সুরে সেই অভিভাবককে বাফুফে ভবন তথা টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করে যথাযথ নিয়ম মানতে বলেছিলেন।

তারপর তো ফেসবুকে হঠাৎ সমর্থকদের কেউ কেউ ছোটনকে প্রবাসী খেলোয়াড় বিদ্বেষী বলে অভিহিত করেছেন। যদিও যশোর থেকে ছোটন বলেছেন, ‘ফেসবুকে যা লেখা হচ্ছে তা মিথ্যে। এখন তো ফেসবুকে যা-তা লেখা হয়। আসলে সেই ভদ্রলোক তার ছেলের বায়োডাটা আমাকে দিতে চেয়েছিলেন। তার ছেলেকে খেলানোর অনুরোধ করে। আমি তাকে বলেছিলাম বাফুফের টেকনিকাল ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করতে। তার মাধ্যমে আসতে। এরপর দেখি ফেসবুকে আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে। আমি নাকি সেই ছেলেকে নিতে চাই না.. এসব। আসলে এটা ঠিক নয়।’

এরপরই ছোটন নিজেই উদাহরণ টেনে বলেন, ‘অনূর্ধ্ব-১৭ দলের অনুশীলনের আগে আমরা ঢাকার ট্রায়াল থেকে সুইডেন প্রবাসী একজনকে ডেকেছিলাম। কিন্তু কোনও সাড়া পায়নি। তাহলে আমি প্রবাসী বিদ্বেষী হলাম কীভাবে। এখন যে যেভাবে পারছে সমালোচনা করছে। সত্যিটা না বুঝেই।’

এর আগে ছোটনের বয়সভিত্তিক দলের খেলার কৌশল নিয়েও সমালোচনা হয়েছিল। ডাগ আউট থেকে বারবারই তার নির্দেশনা ছিল দৃষ্টিকটু। এ নিয়ে ছোটন ব্যাখ্যা দিয়েছেন, ‘সাম্প্রতিক অরুণাচল প্রদেশের পারফরম্যান্স যদি দেখেন সেখানে কিন্তু দল আক্রমণাত্মক খেলেছে। কেউ দলের পারফরম্যান্স দেখে খারাপ বলতে পারবে না। এছাড়া দলের প্রয়োজনে যখন যা বলার বলে থাকি। শুধু সমালোচনা করলেই তো হবে না।’

মেয়েদের দলের কোচ থাকাকালীনও অভিযোগ উঠেছিল বলে তা খণ্ডাতে গিয়ে ছোটন বলেছেন, ‘এখন কেউ কেউ বলছে আমি নাকি নারীদের কোচ থাকাকালীন ভালো পারফর্মারদের অনেককে নেইনি। যদি এমনই হতো তাহলে ২০২২ সাফ জিতলো কীভাবে। সবার কথা বুঝে শুনে বলা উচিত। আমি যা করেছি তা দলের ভালোর জন্যই।’

/টিএ/এমএইচআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম