বিশ্বকাপ দাবায় নরওয়ের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র নীড়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৫, ২১:২৯আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ২১:২৯

ভারতের গোয়ায় আজ শনিবার (১ নভেম্বর) থেকে শুরু হয়েছে বিশ্বকাপ দাবা। বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান প্রথম রাউন্ডে হারলেও মনন রেজা নীড় ড্র করেছেন।

নীড়ের প্রতিপক্ষ ছিলেন নরওয়ের গ্র্যান্ডমাস্টার তারি আর আয়ান। যার রেটিং ২৬৩১। সেখানে নীড়ের রেটিং ২৩৬৯।

হাই প্রোফাইল রেটিংধারীর বিপক্ষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার নীড় সাদা ঘুটিতে ড্র করেন। আগামীকাল দ্বিতীয় ম্যাচে নীড় কালো ঘুটি নিয়ে খেলবেন। কালও যদি ড্র হয় তাহলে দুইজনের মধ্যে র‍্যাপিড খেলা হবে। র‌্যাপিডেও খেলা অমীমাংসিত থাকলে তখন ব্লিটজ অনুষ্ঠিত হবে। আর কাল নীড় জিতলে পরের রাউন্ডে খেলবেন। অন্যদিকে ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার জিতে যান তাহলে তিনি দ্বিতীয় রাউন্ডে খেলবেন।

বাংলাদেশের আরেক আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের প্রতিপক্ষ ছিলেন ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার ইভানচুক। ফাহাদের (২৪১৬) চেয়ে ২০০ রেটিং এগিয়ে ইউক্রেনের এই দাবাড়ু। ফাহাদ সাদা ঘুটি নিয়ে ইউরোপের এই গ্র্যান্ডমাস্টারকে আটকাতে পারেননি। কাল ড্র কিংবা হারলে ফাহাদ টুর্নামেন্ট থেকে বিদায় নেবেন। জিতলে আবার টিকে থাকবেন।

/টিএ/এমএইচআর/
সম্পর্কিত
রাশিয়ান গ্র্যান্ডমাস্টারকে রুখে দিয়েছেন বাংলাদেশের ফাহাদ
মঙ্গোলিয়ায় ‘হালাল শূকরের মাংস’ দেখে অবাক ফাহাদ
মঙ্গোলিয়ায় ফাহাদের জয় দিয়ে শুরু
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের