ইউক্রেনের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করলেন ফাহাদ, তবে….

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০৩ নভেম্বর ২০২৫, ০০:৪৫আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০০:৪৫

ভারতের গোয়ায় “রিসোর্ট রিও এ  ফিদে ওয়ার্ল্ড কাপ ২০২৫” এর প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটিং-২৪১৪) ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার ভ্যাসিল ইভানচুকের (রেটিং-২৬১৬) সঙ্গে ড্র করেছেন।  তবে প্রথম রাউন্ডেই শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

রবিবার (২ নভেম্বর)  দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান কালো ঘুঁটি নিয়ে শ্লাভ ডিফেন্স পধতিতে খেলে ৩০ চালে ড্র করেন।

বাংলাদেশের আরেক আন্তর্জাতিক মাস্টার আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় (রেটিং-২৩৬০) প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় নরওয়ের গ্র্যান্ড মাস্টার আরিয়ান তারির (রেটিং-২৬৩১) কাছে হেরে গেছেন।

প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় কালো ঘুঁটি নিয়ে সিলিয়ান ডিফেন্সের ফ্রেঞ্চ বিশ্লেষণ ধারায় খেলে ৭৯ চালের মাথায় হেরে যান।

নক-আউট পদ্ধতির এ বিশ্বকাপ দাবায় আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান উভয়ে দুই খেলায় আধা পয়েন্ট করে পাওয়ায় দ্বিতীয় রাউন্ডে উন্নীত হতে পারেননি। ফলে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়েছে তাদের।

/টিএ/এম/
সম্পর্কিত
রাশিয়ান গ্র্যান্ডমাস্টারকে রুখে দিয়েছেন বাংলাদেশের ফাহাদ
মঙ্গোলিয়ায় ‘হালাল শূকরের মাংস’ দেখে অবাক ফাহাদ
মঙ্গোলিয়ায় ফাহাদের জয় দিয়ে শুরু
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম