এবার ব্রুনাইকে ৮ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৫, ১৪:২৪আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৪:২৪

এশিয়ান কাপ অনূর্ধ্ব ১৭ বাছাইয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজও জিতেছে বড় ব্যবধানে। এ গ্রুপের ম্যাচে গোলাম রব্বানী ছোটনের দল ৮-০ গোলে বিধস্ত করেছে ব্রুনাইকে। অপু ও ফয়সাল জোড়া গোল করেন।

চীনের তঙ্গিলাং লং স্টেডিয়ামে সোমবার (২৪ নভেম্বর) শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। বিরতির আগেই চার গোল করে ব্রুনাইকে ব্যাকফুটে ফেলে দেয়। ১৩ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। বা প্রান্তে ফয়সালের পাসে অপু বল জালে জড়ালে লিড নেয় গেলাম রব্বানী ছোটনের দল।

রিফাত কাজী ২৩ মিনিটে দুজনকে কাটিয়ে দৃষ্টিনন্দন গোল করলে ব্যবধান বাড়ে।

৩৬ মিনিটে রিদওয়ানের দারুণ এক পাস থেকে ফয়সাল এবার নিজেই জাল কাঁপান।

পরের মিনিটে দূরপাল্লার শট থেকে মানিক দলকে চতুর্থ এনে দেন।

চার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর আরও চার গোল হয়। অপু ৪৯, ফয়সাল ৭৩, আলিফ ৭৫ ও বায়েজিদ ৭৯ মিনিটে একটি করে গোল করে দলকে বড় জয় এনে দিতে সহায়তা করেন।

/টিএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম