ম্যাক্স-বিএসপিএ স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রিফাত মাসুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ ডিসেম্বর ২০২৫, ২১:০৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ২১:০৭

২০২৪ সালের ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন টি স্পোর্টসের সিনিয়র ক্রীড়া সাংবাদিক রিফাত আল মাসুদ।

শনিবার (১৩ ডিসেম্বর) পল্টনের ফারস হোটেলের সিন্দুরপুর হলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করে ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড। 

বরাবরের মতো স্বাধীন বিচারক প্যানেলের মার্কিংয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে তওফিক আজিজ খান ট্রফি এবং ১ লাখ টাকার চেক জিতে নেন রিফাত আল মাসুদ। এই বিভাগে প্রথম রানার-আপ হয়েছেন ঢাকা পোস্ট ডটকমের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের এবং এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার বদিউজ্জামান মিলন।

এবারও আটটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। এতে ঢাকা ট্রিবিউনের শিশির হক সিরিজ রিপোর্টে অন্যতম রানার্সআপ হয়েছেন।

বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিএসপিএ টানা দশম বারের মতো আয়োজন করলো ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের এই অনুষ্ঠান।

অনুষ্ঠানের মাঝে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে দুজন ক্রীড়ালেখক ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক মো. আনোয়ার উল্লাহ ও পারভীন নাছিমা নাহার পুতুলকে সম্মাননা দেওয়া হয়েছে।

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম