নারী ফুটবল লিগ

শামসুন্নাহার ও মারিয়াকে ছাড়িয়ে আলপির ডাবল হ্যাটট্রিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ জানুয়ারি ২০২৬, ০২:৫১আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০২:৫১

নারী ফুটবল লিগে আলপি আক্তার ডাবল হ্যাটট্রিক করেছেন। শামসুন্নাহার জুনিয়র ও মারিয়া মান্দা করেছেন তিনটি করে গোল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে জয়ের ধারা অব্যাহত রেখেছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও রাজশাহী স্টার্স। ছয় ম্যাচে টানা ছয় জয়ে দু’দলই দাপট দেখাচ্ছে।

দিনের প্রথম ম্যাচে নাসরিন স্পোর্টস একাডেমিকে ১১-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ। ম্যাচে হ্যাটট্রিক করেন শামসুন্নাহার জুনিয়র ও মারিয়া মান্দা। জোড়া গোল করেন তহুরা খাতুন ও মনিকা চাকমা। পেনাল্টি থেকে অন্য গোলটি করেন শামসুন্নাহার সিনিয়র।

চলমান লিগে এ নিয়ে ছয় ম্যাচে মোট ২২ গোল হলো ময়মনসিংহের কলসিন্দুর থেকে উঠে আসা ফরোয়ার্ড শামসুন্নাহারের।

ম্যাচ শেষে ফরাশগঞ্জের অধিনায়ক ও ম্যাচসেরা মারিয়া মান্দা বলেন, ‘সবাই সহযোগিতা করায় ম্যাচসেরা হতে পেরেছি। খুব ভালো লাগছে।’

এদিন ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাবকে ১০-০ গোলে উড়িয়ে দেয় রাজশাহী স্টার্স। ম্যাচে ডাবল হ্যাটট্রিক করেন আলপি আক্তার। সৌরভী আকন্দ প্রীতি জোড়া গোল করেন। পূজা ও দীপা শাহি জাল কাঁপান একবার করে।

পয়েন্ট টেবিলে রাজশাহী ও ফরাশগঞ্জ ১৮ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে।

সমান ১৮ পয়েন্ট রয়েছে সেনাবাহিনীরও। তবে তারা একটি ম্যাচ বেশি খেলেছে এবং একটি ম্যাচে হেরেছে। ফরাশগঞ্জের বিপক্ষে সেই হার ভুলে আজ জয়ে ফিরেছে দলটি। সিরাজ স্মৃতি সংসদকে তারা হারিয়েছে ৪-০ গোলে।

লিগে গোলবন্যায় ভাসতে থাকা কাচারিপাড়া একাদশ উন্নয়ন সংস্থা মঙ্গলবার বিকেএসপির কাছে ৯ গোলে হেরেছে। এ নিয়ে সাত ম্যাচে ৯৭ গোল হজম করেছে দলটি।

দিনের শেষ ম্যাচে পুলিশের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আনসার ও ভিডিপি ফুটবল ক্লাব।

 

/টিএ/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম