এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য, প্রতিমন্ত্রীর অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৬, ১২:৪৫আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১২:৪৫

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে (স্টেজ-১) কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আর্চারি দল। এ গৌরবময় অর্জনে দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, আর্চারদের এ অসাধারণ সাফল্য দেশের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গর্বের। সেমিফাইনালে ভুটানকে এবং ফাইনালে শক্তিশালী ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশ দল প্রমাণ করেছে যে, বিশ্ব আর্চারির মানচিত্রে তারা এখন এক শক্তিশালী অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আর্চারিতে বাংলাদেশের ধারাবাহিক সাফল্য এ অর্জনের মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে। এ বিজয় দেশের তরুণ প্রজন্মকে ক্রীড়ায় আগ্রহী হতে অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ ঐতিহাসিক সাফল্যের জন্য খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এশিয়া কাপের মতো বড় মঞ্চে চ্যাম্পিয়ন হওয়া আর্চারদের মানসিক দৃঢ়তার প্রমাণ। তিনি আশা করেন, এ জয় আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা ও অলিম্পিক গেমসে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে।

/এসএমএ/এমএএল/
সম্পর্কিত
বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
স্বাস্থ্য খাতের পরিবর্তনে বাস্তবায়নের দ্বারপ্রান্তে ‘ই-হেলথ কার্ড’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
চট্টগ্রামে বন্যার শিকার ১১ লাখ মানুষ, হাজার কোটি টাকার ক্ষতি: জ্বালানি প্রতিমন্ত্রী 
সর্বশেষ খবর
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত