‘প্রতিভার দিক দিয়ে বড় ভাই জায়ানকেও ছাড়িয়ে যাবে জাইদিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ আগস্ট ২০২৬, ০৯:৫৭আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৯:৫৯

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের লেফট ব্যাক জায়ান আহমেদ। এবার বয়সভিত্তিক দলে খেলার অপেক্ষায় তার ছোট ভাই জাইদিন আহমেদ। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ জাতীয় দল কমিটির এক গুরুত্বপূর্ণ সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমন তথ্য দেন কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল করিম।

মূলত আসন্ন অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে অংশগ্রহণ এবং বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মঞ্জুরুল করিম জায়ান আহমেদের ছোট ভাই জাইদিন আহমেদকে নিয়ে জানান, জাইদিনের বাবা তাকে ফোন করে ছেলের ট্রায়ালে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘গতরাতে জায়ানের বাবা আমাকে ফোন দিয়ে বলেন—আমার ছেলে আমেরিকাতেই জন্মগ্রহণ করেছে। তাঁর বয়স ১৪ বছর এবং উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। জায়ান যেভাবে ট্রায়াল দিয়ে এসেছে, সেও একইভাবে ট্রায়ালে আসবে। আমি তাকে ট্রায়ালের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছি।’

জাইদিনের খেলার ভিডিও দেখে মুগ্ধ বাফুফের এই কর্মকর্তা আরও বলেন, ‘ওর ভিডিও আমি দেখেছি। আমার কাছে মনে হয়েছে, প্রতিভার দিক দিয়ে সে (জাইদিন) বড় ভাই জায়ানকেও ছাড়িয়ে যাবে। ১৪ বছর বয়সেই সে অনেক সিরিয়াস এবং দারুণ দ্রুতগতির। ভিডিওতে দেখলাম, বল নিয়ে সে এক টানে প্রতিপক্ষের চেয়ে ৬-৮ হাত দূরত্ব তৈরি করে ফেলছে।’

ব্রিফিংয়ে ফিফার অর্থায়নে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ নিয়েও বিস্তারিত তথ্য জানান লিগ কমিটির চেয়ারম্যান। তিনি নিশ্চিত করেন, আজারবাইজানে অনুষ্ঠিতব্য এই মেগা ইভেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের কিশোররা।

টুর্নামেন্টের ফরম্যাট সম্পর্কে তিনি বলেন, ‘বিশ্বকাপে ১৯৪টি দেশ অংশগ্রহণ করবে। খেলাগুলো হবে ‘এইট-এ-সাইড’ ফরম্যাটে। দিনে দুটি করে ম্যাচ খেলতে হবে সকালে ২০-২০ করে ৪০ মিনিটের একটি ম্যাচ এবং বিকেলে একইভাবে ৪০ মিনিটের আরেকটি ম্যাচ। মোট ৩২টি গ্রুপে দলগুলোকে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বে ভালো করতে পারলে নকআউটে যাওয়ার সুযোগ থাকবে।’

এই সফরে বাংলাদেশ থেকে মোট ২০ জনের একটি দল আজারবাইজানে যাবে। এর মধ্যে ১৪ জন খেলোয়াড়, কোচ ও ট্রেইনারসহ ৪ জন স্টাফ এবং ২ জন কর্মকর্তা থাকবেন। 

/টিএ/আইএএম/
সম্পর্কিত
ক্রীড়া ভাতা পেয়েও ‘খেপ’ কেন? এবার ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
প্রিয় খেলোয়াড় হামজা, বাংলাদেশ নিয়ে স্বপ্নের কথা জানালেন অ্যাডাম আব্বাস
‘কিরগিজস্তানে তিন ম্যাচ হারলে তোমরাই প্রশ্ন করবে কীভাবে এমন ম্যাচ খেলতে পারে?’
সর্বশেষ খবর
স্বদেশ, সমকাল ও স্বপ্নের কবি শামসুর রাহমান
স্বদেশ, সমকাল ও স্বপ্নের কবি শামসুর রাহমান
বেশি ওয়াটের চার্জার দিয়ে কম ওয়াট-সমর্থিত ফোনে চার্জ দিলে কি ক্ষতি হয়?
বেশি ওয়াটের চার্জার দিয়ে কম ওয়াট-সমর্থিত ফোনে চার্জ দিলে কি ক্ষতি হয়?
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে শিশুর মৃত্যু 
দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগে রাবির শিক্ষককে পাঁচ বছরের অব্যাহতি
দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগে রাবির শিক্ষককে পাঁচ বছরের অব্যাহতি
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব