‘বঙ্গ’-তে আবারও ফিরলো ইংলিশ প্রিমিয়ার লিগ 

স্পোর্টস ডেস্ক 
১৭ আগস্ট ২০২৬, ২০:২৩আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ২০:২৩

বঙ্গ-তে আনুষ্ঠানিকভাবে আবারও ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগ, যার সার্বিক পরিবেশনায় রয়েছে যৌথ ভাবে বঙ্গ ও মাইকো। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফুটবল লিগের প্রত্যাবর্তন উদযাপন করতে এবং দেশের ফুটবল উন্মাদনাকে নতুন মাত্রা দিতে বঙ্গ নিয়ে এসেছে এক যুগান্তকারী উদ্যোগ। 

আকর্ষণীয় সব পুরস্কার জেতার সুযোগসহ অফিশিয়াল ‘ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ’ ক্যাম্পেইন। বাংলাদেশে ফ্যান্টাসি ফুটবল নিয়ে ফ্যানদের দারুণ উন্মাদনা রয়েছে। প্রতি সিজনেই লাখো ভক্ত নিজেদের দল সাজিয়ে এই ভার্চুয়াল লড়াইয়ে মেতে ওঠেন। নতুন এই ক্যাম্পেইনটি তাদের সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে। 

বঙ্গ’র এই এক্সক্লুসিভ ফ্যান্টাসি লিগে অংশ নিয়ে সিজন শেষে গ্র্যান্ড প্রাইজ হিসেবে প্লেস্টেশন ৫, ম্যাকবুক  বা আইফোন জেতার দারুণ সুযোগ থাকছে। গ্র্যান্ড প্রাইজের পাশাপাশি পুরো বছর জুড়ে প্রতি মাসেই থাকবে আকর্ষণীয় সব চমক। তবে ফ্যান্টাসি লিগের এই পুরস্কার জেতার সুযোগটি পাবেন শুধুমাত্র বঙ্গোর ‘ইপিএল সিজন পাস’ সাবস্ক্রাইবাররা। 

ফুটবল-প্রেমী দর্শকদের সর্বাধিক সুবিধার কথা মাথায় রেখে বঙ্গ নিয়ে এসেছে দারুণ আকর্ষণীয় ‘সিজন পাস’। সীমিত সময়ের ‘আরলি বার্ড’ অফারে ৬৪৯ টাকার রেগুলার পাসটি পাওয়া যাচ্ছে মাত্র ৪৯৯ টাকায়। এই সিজন পাসের মাধ্যমে দর্শকরা সম্পূর্ণ বাফার ও বিজ্ঞাপনমুক্ত এবং ফুল এইচডি রেজোলিউশনে পুরো সিজনের ৩৮০টি ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন। 

গত সিজনে বঙ্গ প্ল্যাটফর্মে প্রিমিয়ার লিগ সম্প্রচারে দারুণ সাড়া মিলেছিল। দেশের অগণিত ফুটবল ভক্ত কোনও ধরনের বাফারিং ছাড়াই নিরবচ্ছিন্নভাবে খেলা উপভোগ করেছিলেন। উন্নত প্রযুক্তির মাধ্যমে কোনরকম বাফারিং ছাড়াই স্ট্রিমিংয়ের এই সাফল্য লাইভ স্পোর্টস সম্প্রচারে বঙ্গ’র অবস্থানকে আরও শক্তিশালী করেছে। 

নতুন সিজন এবং এই ক্যাম্পেইন নিয়ে বঙ্গ’র সিইও ফায়াজ তাহের বলেন, “ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসর। ব্যক্তিগতভাবে ম্যানচেস্টার ইউনাইটেডের একজন বড় ভক্ত হিসেবে আমি জানি, প্রিমিয়ার লিগ ফিরে আসাটা কতটা উত্তেজনার। বাংলাদেশে ফ্যান্টাসি ফুটবল নিয়ে মানুষের যে আগ্রহ, তাতে আমরা বিশ্বাস করি লাইভ ম্যাচের পাশাপাশি ফ্যান্টাসি লিগের এই সংযোজন দর্শকদের উত্তেজনা ও প্রতিযোগিতার আমেজকে সম্পূর্ণ নতুন এক মাত্রায় নিয়ে যাবে। দর্শকদের এমন দারুণ একটি অভিজ্ঞতা দেওয়াই আমাদের লক্ষ্য।”  

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
সরকারের প্রথম ছয় মাস: অর্থনীতির অগ্রগতি ও অপূর্ণ কাজ
সরকারের প্রথম ছয় মাস: অর্থনীতির অগ্রগতি ও অপূর্ণ কাজ
প্রথমবার ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের
প্রথমবার ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের
শামসুর রাহমান বাংলাদেশের আধুনিক কবিতার ভাষার আদি নির্মাতা ও কারিগর: জুয়েল মাজহার
শামসুর রাহমান বাংলাদেশের আধুনিক কবিতার ভাষার আদি নির্মাতা ও কারিগর: জুয়েল মাজহার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস