নারী হকির প্রতিভা খুঁজতে নতুন কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ আগস্ট ২০২৬, ২০:৫০আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ২০:৫০

ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের নারায়ণগঞ্জ জেলা পর্যায়ের প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি ও সিলেকশন কমিটির চেয়ারম্যান সাজেদ এ. এ. আদেল, ফেডারেশন ও ডেভেলপমেন্ট কমিটির সদস্য মো. আশরাফুল আলম বাবলু, ফেডারেশনের সদস্য শাহীন হালিম ডন এবং নারী উইংয়ের সম্পাদক তারিকুজ্জামান নান্নু।

এছাড়া ব্র্যাক ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. ইশতিয়াক হাবিব এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের শীর্ষস্থানীয় কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থেকে নারী হকি খেলোয়াড়দের উৎসাহিত করেন।

তৃণমূল পর্যায় থেকে নারী হকি খেলোয়াড় তুলে আনা এবং তাদের দক্ষতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে দেশের সাতটি জেলা—বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, সিলেট, নেত্রকোনা, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একযোগে এ প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নারায়ণগঞ্জ জেলার প্রথম ধাপের সফল সমাপ্তি জেলার নারী হকিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

/টিএ/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো মন্ত্রণালয়
পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো মন্ত্রণালয়
নিবন্ধন পেতে ইসিতে ফের আবেদন বাংলাদেশ জনতা পার্টির
নিবন্ধন পেতে ইসিতে ফের আবেদন বাংলাদেশ জনতা পার্টির
মার্চেন্ট পাওয়ারের বিদ্যুতের দাম ৬ টাকা ৪৮ পয়সা নির্ধারণের সুপারিশ
মার্চেন্ট পাওয়ারের বিদ্যুতের দাম ৬ টাকা ৪৮ পয়সা নির্ধারণের সুপারিশ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল