জুলাই আন্দোলনের সময় শুটিংয়ে গোলাবারুদের অপব্যবহারের অভিযোগ, তদন্তে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৮

চব্বিশের জুলাই আন্দোলনের সময় শুটিং ফেডারেশনে গোলাবারুদের অপব্যবহারের অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সে সময় ক্রীড়া উপদেষ্টাসহ গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন বক্তব্যের সূত্র ধরে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে তিন সদস্যের কমিটিকে। কমিটির প্রধান করা হয়েছে ক্রীড়া পরিষদের পরিচালক (প্রশাসন) টিটন খীসাকে। তাদের ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে।

তদন্ত কমিটি গোলাবারুদের উৎস, বিতরণ, ব্যবহার ও মজুদের হিসাব যাচাই করবে। সবকিছু নিয়মমাফিক হয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখবে। তদন্ত শেষে ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের কাছে প্রতিবেদন দেবে কমিটি।

জানা গেছে, ফেডারেশনে এয়ার পিলেট (গুলি) বিক্রিতে অনিয়ম রয়েছে। এক শ্রেণির কর্মকর্তা এর সঙ্গে সংশ্লিষ্ট বলে শোনা যাচ্ছে।

তদন্ত কমিটি গঠন নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মালয়েশিয়া থেকে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কাছে কয়েকটি ফেডারেশনের অনিয়ম নিয়ে অভিযোগ এসেছে। আমরা সেই সূত্র ধরে তদন্ত কমিটি করে দিয়েছি। কাবাডি, আর্চারি ও শুটিং হলো অন্যতম। আশা করছি তদন্ত কমিটির মাধ্যমে সঠিক বিষয়টা বের হয়ে আসবে। তখন আমরা ব্যবস্থা নিতে পারবো।’

শুটিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন আক্তার রত্না বলেন, ‘শুটিংয়ে অনিয়ম নিয়ে তদন্ত কমিটি হয়েছে। এখানে তো আগে অনিয়ম হয়েছেই। গুলি ক্রয় ও বিক্রয় নিয়ে। এখন তদন্ত করলেই সব বের হয়ে আসবে, এর পেছনে দায়ী কারা।’

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারখানা সচল রাখতে সব সহায়তা দেবে সরকার: মাহদী আমিন
কারখানা সচল রাখতে সব সহায়তা দেবে সরকার: মাহদী আমিন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে