আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:১০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:১০

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছ থেকে ৯৯ বছরের জন্য ইজারা নিয়ে ব্যবহার করে আসা ধানমন্ডিতে আবাহনীর মাঠটির নিয়ন্ত্রণ আর থাকছে না আবাহনী লিমিটেডের কাছে। ক্রীড়া মন্ত্রণালয় মাঠটির নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এই মাঠ হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। হস্তান্তর শেষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন থেকে এই মাঠের নিয়ন্ত্রণ যাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। এরপর মাঠটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, একই সঙ্গে মাঠটির নামও বদল হতে যাচ্ছে। নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘ধানমন্ডি ক্রিকেট মাঠ’।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারি নিয়ন্ত্রণে যাওয়ার পর মাঠটি কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে ক্রীড়া মন্ত্রণালয় একটি পরিকল্পনা তৈরি করছে। 
কর্মকর্তাদের দেওয়া তথ্য থেকে জানা যায়, শুধু আবাহনী মাঠ নয়, একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজধানীর মিরপুরের আরও দুটি মাঠের ক্ষেত্রেও।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
বনশ্রীতে মোটরসাইকেলে বাসের ধাক্কা, মাইলস্টোনের শিক্ষিকা নিহত
গুলশান থানার ওসি দাউদ হোসেন প্রত্যাহার
পিলখানার গেটে বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান
সর্বশেষ খবর
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
দুই দিন ধরে থানা থেকে পুলিশ কর্মকর্তা উধাও, বাসায় গিয়েও সন্ধান মেলেনি
ডোপ টেস্টের উদ্যোগের কথা বলছে পুলিশদুই দিন ধরে থানা থেকে পুলিশ কর্মকর্তা উধাও, বাসায় গিয়েও সন্ধান মেলেনি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসলে কার?
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসলে কার?
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচবার লোডশেডিং, এখন পরিবার নিয়ে পার্কে বসে সময় কাটাচ্ছি
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচবার লোডশেডিং, এখন পরিবার নিয়ে পার্কে বসে সময় কাটাচ্ছি
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার