রংপুর-খুলনার ম্যাচও পরিত্যক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৬, ২২:০৬আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ২২:০৬

বৃষ্টিতে খেলা গড়ায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের মধ্যকার বিপিএল উদ্বোধনী ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও খুলনা টাইটানস ও রংপুর রাইডার্সের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়ানোর সম্ভাবনা জেগেছিল শুরুতে। সন্ধ্যা সোয়া ৭টার ম্যাচটা শুরুর কথা থাকলেও গুড়ি গুড়ি বৃষ্টিতে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর কভার সরিয়ে নিতে দেখা যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার শুরু হয় বৃষ্টি। এরপর আর মাঠে ম্যাচ গড়ানোর কোনো সম্ভাবনা জাগেনি। শেষ পর্যন্ত পৌনে ১০টার দিকে রংপুর-খুলনার ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। অর্থাৎ বিপিএলের প্রথম দিন কোনো ম্যাচই মাঠে গড়াল না।

বরিশাল বুলস ও চিটাগং ভাইকিংস আজ দুপুরে মুখোমুখি হচ্ছে। আর সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস একে অপরকে মোকাবিলা করবে।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম