সাকিবের ৬ বলে মাশরাফির ৪ ছক্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৬, ২৩:০০আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ২৩:০৭

সাকিবের ৬ বলে মাশরাফির ৪ ছক্কা মাশরাফি কি সব রাগ সাকিবের ওপরই ঝাড়লেন! এমনটা মনে হওয়াই যে স্বাভাবিক। চলতি আসরে এখন পর্যন্ত একটি ম্যাচ জেতেনি কুমিল্লা ভিক্টোরিয়ানস। চার ম্যাচের সবগুলোতে হেরে চট্টগ্রামে রওয়ানা হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

সোমবার ঢাকার বিপক্ষেও শেষ ম্যাচটিতে হেরে আপাতত ষোলকলা পূর্ণ করেছে গতবারের চ্যাম্পিয়নরা। হারের এই ম্যাচে ‘বোলার’ মাশরাফি সাকিবের বিপক্ষে অগ্নিমূর্তি ধারণ করেছিলেন।

এ দিন সাকিবের ১৯তম ওভারে চারটি বিশাল ছক্কা মারেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাকিবের ওই ওভারের প্রথম, তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ বল উড়িয়ে মারেন মাশরাফি বাউন্ডারির ওপারে। মাশরাফি সবগুলো ছক্কাই মারেন লং অনের উপর দিয়ে।

মোহাম্মদ শহীদের বলে আউট হওয়ার আগে ৪৭ রানের ইনিংস খেলেন মাশরাফি। ৩৫ বলে দুই চার ও ৫ ছক্কার মার আছে তার ইনিংসে।

/আরআই/কেআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি