সাকিবকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৬, ২৩:৪৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ০০:২৫

সাকিবকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা আম্পায়ার খালিদ মাহমুদের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাঠেই তার সঙ্গে ‘বাজে আচরণ’ করেন সাকিব, যা বিসিবির আচরণবিধি লঙ্ঘন করে। তাই ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানার সঙ্গে দুই ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে সাকিবের নামের পাশে।

আম্পায়ারের সঙ্গে বাজে ব্যবহার করায় সাকিব আল হাসানকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি। যদিও ম্যাচ শেষে দুই ফিল্ড আম্পায়ারের কাছে ভুল স্বীকার করে নিয়েছেন সাকিব।

প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন সাবেক ক্রিকেটার রকিবুল হাসান। তিনি ম্যাচ শেষে বলেছেন, ‘সাকিবের আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করায় তার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। যদিও আম্পায়াররা তার বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি।’ শুধু জরিমানা নয়, সঙ্গে লেভেল-১ ভঙ্গ করায় দুই ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে সাকিবের নামের পাশে।

মঙ্গলবার ফিল্ড আম্পায়ার খালিদ মাহমুদের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাঠেই তার সঙ্গে বাজে আচরণ করেন সাকিব, যা বিসিবির আচরণবিধি লঙ্ঘন করে। প্রথম ওভারের পঞ্চম বলে আবেদন করেন আবু জাহেদ রাহি, কিন্তু পাকিস্তানের ফিল্ড আম্পায়ার খালিদ মাহমুদ আবেদনে সাড়া না দিলে প্রথমে পেসার রাহি ‘বাজে আচরণ’ করেন। তার সঙ্গে খানিক পরেই যোগ দেন সাকিব। ওই সময় ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেল এগিয়ে না আসলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতেই পারতো।

প্রসঙ্গত, এই ম্যাচটিতে আম্পায়াররা বেশ কয়েকটি বাজে সিদ্ধান্ত দিয়েছেন। যার বেশিরভাগই খুলনা টাইটানসের বিপক্ষে গিয়েছে। প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচটিতে খুলনাকে হারিয়ে ঢাকা ফাইনালে নাম লিখিয়েছে।

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম