রাতে বার্সার কঠিন পরীক্ষা, প্রতিপক্ষ বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৪, ১৩:৩৪আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৩:৩৪

চ্যাম্পিয়নস লিগে আজ বুধবার বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ মহারণ। ঘরের মাঠে দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে দুই জায়ান্ট। 

মহারণ বলা হলেও সাম্প্রতিক সময়ের রেকর্ড দেখলে মনে হবে বায়ার্নেরই আধিপত্য। ১৫ ম্যাচে ১০বারই জিতেছে জার্মান জায়ান্টরা। সর্বশেষ ৬ লড়াইয়ে বায়ার্নই জয় নিয়ে মাঠ ছেড়েছে। তার মধ্যে চারটিতে কাতালান জায়ান্টরা কোনও গোল পায়নি। বার্সার বর্তমান কোচ হানসি ফ্লিক যখন ২০২০ সালে বায়ার্নের কোচ ছিলেন, ঠিক ওই সময় কোয়ার্টার ফাইনালে দলটির কাছে ৮-২ গোলে বার্সা বিধ্বস্ত হয়েছে। সেই ফ্লিক এখন স্প্যানিশ ক্লাবটির কোচ হওয়ায় ঘুরে ফিরে আসছে অতীত প্রসঙ্গ। ফ্লিক অবশ্য অতীতকে গুরুত্ব দিচ্ছেন না, ‘অতীত এখন গুরুত্বপূর্ণ না, বর্তমানই গুরুত্বপূর্ণ। যা হয়েছে সেটা তো বদলানো যাবে না। তবে ভবিষ্যতে যা হবে সেটাতে প্রভাব রাখা সম্ভব। অবশ্যই আমরা এখন বায়ার্নকে হারানোর চেষ্টা করবো।’

নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে বার্সা দুই ম্যাচ খেলে একটি জিতলেও হেরেছে অন্যটিতে। বায়ার্নেরও একই অবস্থা। তবে চ্যাম্পিয়ন্স লিগের সাম্প্রতিক সময়ের রেকর্ড স্বস্তি দায়ক নয় বার্সার জন্য। সর্বশেষ ২০১৫ সালে শিরোপা জেতা দলটি শেষবার সেমিফাইনাল খেলেছে ২০১৯ সাল। বুন্দেস লিগা জায়ান্ট বায়ার্নের হয়ে ৬টি শিরোপা জেতা ফ্লিক বার্সাকেও একইভাবে উন্নতির পথে টেনে তুলেছেন। লা লিগায় শীর্ষে থাকলেও দলটির কঠিন পরীক্ষা আজ। সেই পরীক্ষায় প্রতিপক্ষকে সামলাতে নিজেও মুখিয়ে আছেন ফ্লিক, ‘অনেক আত্মবিশ্বাস নিয়ে বায়ার্ন ভালো ফর্মেই আছে। আমরাও সেরা দলটির বিপক্ষে নিজেদের পরীক্ষা করার সুযোগ পাবো। আশা করছি দারুণ কিছু হবে।’

একই সময় রাত ১টায় মুখোমুখি হবে লিভারপুল-লাইপজিগ। লিভারপুল প্রথম দুই ম্যাচ জিতলেও এই ম্যাচে ডিয়েগো জোতাকে পাচ্ছে না তারা। আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ স্পার্তা প্রাগ। দুই দলই একটি করে ম্যাচ জয়ের সঙ্গে ড্র করেছে একটি।  

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম