আলী খানের বিপিএল শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৯, ১৩:১৮আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৩:১৮

আলী খান মাত্র দুই ম্যাচ খেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেলেন খুলনা টাইটানসের পেসার আলী খান। বিপিএলে আর খেলতে পারবেন না  এ আমেরিকান ক্রিকেটার, এই তথ্য জানান কোচ মাহেলা জয়াবর্ধনে।

অনেক প্রত্যাশা নিয়ে বিপিএলে এসেছিলেন আলী। রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে প্রথম দুই ম্যাচ খেললেও বুধবার রাজশাহীর বিপক্ষে মাঠে নামা হয়নি তার। টানা তিন হারের সঙ্গে এই পেসারের ছিটকে পড়া খুলনার জন্য বড় ধাক্কা।

জয়াবর্ধনে বলেছেন, ‘হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল আলী খান। আমাদের জন্য এটা ভীষণ হতাশার।’

আলী ছাড়াও আরেক ক্রিকেটার কার্লোস ব্র্যাথওয়েটও ইনজুরিতে ভুগছেন। রংপুরের বিপক্ষে খেললেও ঢাকা ও রাজশাহীর মুখোমুখি হতে পারেননি এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। তবে আগামী ম্যাচে তাকে পাওয়ার আশা করছেন জয়াবর্ধনে।

এছাড়া লাসিথ মালিঙ্গা ও ইয়াসির শাহ  খুব তাড়াতাড়ি খুলনার ক্যাম্পে যোগ দেবেন। জয়াবর্ধনে বলেছেন, ‘আমরা সেরা সমন্বয় বের করার চেষ্টা করছি। শিগগিরই মালিঙ্গা ও ইয়াসির আমাদের সঙ্গে যোগ দেবে। তাতে আশা করি দ্রুত সমন্বয় খুঁজে পাওয়া যাবে দলে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের